রাজ্যের খবর

কেন খাবার নেই? বাড়িতে হামলা দাঁতালের

Why is there no food? Dantal's home attack

The Truth Of Bengal : জলপাইগুড়ি : খাবারের খোঁজে লোকালয়ে হাতির তান্ডব অব্যাহত। এবার খাবারের খোঁজে বাড়িতে এসে খাবার না পেয়ে ঘরের বারান্দায় রাখা টোটোতে আক্রমণ করলো হাতি। ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলবাড়ী বস্তি এলাকার ঘটনা। হাতিটি ঘরের দেয়ালও ভেঙ্গে দিয়েছে। শুক্রবার রাত তখন আনুমানিক ১২ টা মুশুলধারে যখন বৃষ্টি পড়ছিল সেসময় পাশ্ববর্তী পানঝোরা জঙ্গল থেকে একটি বুনো হাতি ঢুকে পড়ে ওই এলাকায়।

হাতিটি খাদ্যের লোভে রমেশ রায়ের বাড়িতে হামলা চালায়। ভেঙ্গে দেয় ঘরের দেওয়াল। কিন্তু ঘরের ভিতরে কোনো খাবার না পেয়ে বারান্দায় রাখা টোটোকে আক্রমণ করে। রাতেই খবর পেয়ে এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। বনকর্মীদেরকেও একসময় তারা করে হাতিটি। পরে ভোর রাত নাগাদ হাতিটি ফের জঙ্গলে চলে যায়।উল্লেখ্য, এর আগেও মঙ্গলবাড়ি বস্তিতে হাতির হানায় বহু ঘরবাড়ি ভাঙ্গার ঘটনা ঘটেছে। এমনকি হাতির হানায় মৃত্যু পর্যন্ত হয়েছে। স্বাভাবিকভাবেই লাগাতার হাতির হানায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা।

Related Articles