আন্তর্জাতিক

পিটার্সবার্গে জলে ডুবে মৃত ছাত্রদের দেহ ফিরছে ভারতে

Bodies of students who drowned in water in Petersburg are returning to India

The Truth Of Bengal : জলে ডুবে যাওয়া ৪ ভারতীয় মেডিকেল পড়ুয়ার মারা যাওয়ার একদিন পর ভারতীয় কর্মকর্তারা শনিবার মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। ঘটনাটি ঘটেছিল পিটার্সবার্গে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকার।

জানা যায়, শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গে জলে ডুবে মৃত্যু হল ৪ ভারতীয় মেডিকেল পড়ুয়ার। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। চারজন ছাত্রই ভেলিকি নভগোরড শহরের কাছের নভগোরড স্টেট ইউনিভার্সিটিতে পাঠরত ছিলেন। একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভলখভ নদীর তীরে ঘুরতে বেরিয়েছিলেন পাঁচজন পড়ুয়া। এরপর অসাবধানতায় একজন পড়ুয়া জলে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে আরো চারজন সহপাঠী নদীতে ঝাঁপিয়ে পড়ে। এরপর অনেক প্রচেষ্টার পরে ওই ছাত্রকে বাঁচাতে সক্ষম হয় বাকি চারজন পড়ুয়া। তবে তাকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় তার চার সহপাঠীর।

রাশিয়ার জলগাঁও জেলা কালেক্টর, আয়ুস প্রসাদ বৃহস্পতিবার জানিয়েছিলেন, ” একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা প্রকাশিত হয়েছে যেখানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছে একটি নদীতে পাঁচ শিক্ষার্থী জলে ডুবে গেছে। যার মধ্যে একজন শিক্ষার্থীর জীবন রাশিয়ার কর্তৃপক্ষ রক্ষা করেছে এবং বাকি চার ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা আশা করছি লাশগুলো আন্তর্জাতিক প্রটোকল মেনে ভারতে ফিরিয়ে দেওয়া হবে।”

রাশিয়ার কনসুলেট জেনারেল জানান, ইতিমধ্যে সেই চারজন ছাত্রের মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও নিহতদের পরিবারের উদ্দেশ্যে শোকবার্তা জানিয়েছেন তিনি।

Related Articles