ভোটের আগে হাজার হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ কোথায় যাচ্ছিল? পুলিশি অভিযানে পর্দা ফাঁস
Where were thousands of bottles of banned cough syrup going before the vote? The curtain was exposed in the police operation

The Truth Of Bengal : হুগলী : রাকেশ চক্রবর্তী : ৭ ম দফার ভোটের আগে ৯ হাজার ৫০০ বোতল নিষিদ্ধ কাফ শিরাফ বাজেয়াপ্ত করলো রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গোপন সূত্রে খবর পেয়ে আজ শুক্রবার ভোরে রাঁচি থেকে বারাসাতের উদ্দেশ্যে হল্টারে মধ্যে করে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় চান্ডীতলা থানার অন্তর্গত বড়া এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ধরে। হল্টার গাড়ি সহ দুজন কে গ্রেফতার করা হয়েছে।
এই দুই ব্যক্তির পরিচয় প্রেম চন্দ্র যাদব বয়স পিতা শ্রীপতি যাদব বাড়ি হাওড়া জেলার শাকরাইল এলাকার মাশিলা গ্রামের সাতভিঘা মাঠ সগলগ্ন তিনি থাকতেন হুগলি জেলার উত্তরপাড়া থানা এলাকায় মাখলা হাই স্কুলের পাশে গণপতি কুঞ্জ এপার্টমেন্টে চতুর্থ তলায় ৩০৩ নং ফ্ল্যাটে। দ্বিতীয় ব্যক্তির পরিচয় হরি জি সিংহ বয়স ৪০ বছর পিতা ভিখারী সিংহ বাড়ি বিহার রাজ্যের আরহ জেলার জগদীশপুর কাহেম তে। আজ চন্ডীতলা থানায় কেস রুজু করে চুঁচুড়া আদালতে পাঠানো হয়েছে। কেস নং Chanditala Ps 387/24 Dt. 31/05/24 U/S 21C/25/29 NDPS Act.






