রাজ্যের খবর
বুথ থেকে ভুয়ো এজেন্ট ধরলেন সিপিএম প্রার্থী সেলিম
CPM candidate Salim caught the fake agent from the booth

The Truth of Bengal: ভোটগ্রহণ শুরু হতে না হতেই অশান্তির আবহাও মুর্শিদাবাদ জেলায়। বুথ জ্যাম থেকে শুরু করে বোমাবাজি, হুমকি – একাধিক অভিযোগ উঠে এসেছে বিভিন্ন বুথ থেকে। রানীনগরের গোপীনাথপুরে একটি বুথে সিপিএমের এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে বুথে ছুটে যান সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। ওই বুথ থেকে ভুয়ো এজেন্ট ধরেন তিনি। এই নিয়ে চরম উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।
রানীনগরের আর একটি বুথেও চরম অশান্তির ঘটনা ঘটে সকাল সকাল। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এক এজেন্ট কলাবাগানে গিয়ে আশ্রয় নেয়। নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনার ফলে পৌঁছায় কুইক রেসপন্স টিম। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে কমিশন সূত্রে খবর। তবে এর প্রভাব বুকের ভেতর পড়েনি বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে।






