বিনোদন

জন্মদিন জুড়ে শুধুই শ্রীময়ী, এলাহি আয়োজনে নব-দম্পতি  

Elahi organized the newly-weds throughout the birthday

The Truth of Bengal: কাঞ্চনের জন্মদিন বলে কথা, সেখানে কাঞ্চন স্ত্রী শ্রীময়ির চমক থাকবে না তা কিকরে হয়? দীর্ঘ পোস্টের সঙ্গে উইশ করেছেন তাঁর বরকে, এইমুহুরতে  বিনোদনের একেবারে শিরোনামে থাকা এই জুটির সব কিছুই ভাইরাল হচ্ছে, আলাদা করে জন্মদিনের করা পোস্ট তাই বেশি সময় নেয়নি নেটিজেনদের নজর কাড়তে।

নানা রঙে ভরা তাঁর জীবন, কখনও তিনি কচি বউ কে নিয়ে কটাক্ষের মুখে পড়ে আরও বিতর্কে জড়িয়েছেন কখনও আবার রাজনীতিতে তাঁকে নিয়ে চরাই উতরাই, সবে মিলে রয়েছেন কাঞ্চন শ্রীময়ি। সোমবার ৫৪ বছরে পা দিলেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে সারেন তাঁরা। বিয়ের পর থেকেই কোনও না কোনও অনুষ্ঠান লেগেই রয়েছে কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতে। ভোটের কাজ থাকলেও জন্মদিনে হাতে কাজ রাখেননি তিনি। বউএর জোরাজুরিতেই রাতে কেক কাটেন। যদিও এ সব নিয়ম খুব একটা যে ভাল লাগে, তেমন নয়। সবটাই করা স্ত্রীর মুখ চেয়ে। এমনটাই জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি কাঞ্চনের অনুভুতি শ্রীময়ী তাঁর জীবনে আসার পর থেকে বেশ কিছু বদল ঘটেছে। অবশ্য, সে সবই ইতিবাচক বদল।

কাঞ্চনের জন্মদিন উপলক্ষে থ্রো ব্যাক ছবি শেয়ার করলেন শ্রীময়ী। বেশ কিছু বছরের আগের ছবিগুলো। মুখের মাস্ক বলছে, করোনার সময়তেই তোলা হয়েছিল তা। দেখা গেল হ্যামকের উপরে শুয়ে আছেন কাঞ্চন। গায়ে নীল টি-শার্ট। হাত মাথার পিছনে। আর মাটিতে বসে শ্রীময়ী। কাঞ্চনের দিকে খানিকটা শরীর এলিয়ে তুলেছেন তিনি সেলফিখানা। ২০২৪ সালের শুরুতেই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা, তৃণমূলের তারকা সাংসদ কাঞ্চন মল্লিক। এবার তিনি গাঁটছড়া বাঁধেন শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে। এরপর ‘কচি বউ’ নিয়ে কতই না ট্রোল করা হয় ৫৩-র কাঞ্চনকে। যদিও তাতে কান দিতে নারাজ নব দম্পতি। আর এবার বিয়ের পর প্রথম জন্মদিন। বরকে আদরে ভরালেন শ্রীময়ী।

Related Articles