প্রযুক্তি

ইংরেজি ভাষায় তেমন সড়গড় নন! Google আপনার জন্য নিয়ে আসতে চলেছে speaking practice

Not so good in English! Google is going to bring you speaking practice

The Truth Of Bengal, Mou Basu :  এবার শিক্ষকের ভূমিকায় দেখা যাবে টেক জায়ান্ট গুগলকে। পরীক্ষামূলক ভাবে ‘Speaking practice’ নামে নয়া ফিচার চালু করেছে গুগল। অনেকেই ইংরেজি ভাষায় তেমন ভাবে সড়গড় নন। তাঁদের কথা ভেবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিযুক্ত নয়া এই ফিচার এনেছে গুগল। এর সাহায্য ইংরেজি শেখাবে গুগল। ইংরেজি ভাষায় কথা বলার সময় দক্ষতা বাড়াতে গুগল পরীক্ষামূলক ভাবে সার্চ ইঞ্জিনেই এই ‘স্পিকিং প্র্যাকটিস’ ফিচার যোগ করেছে।

ভারত ছাড়াও আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও কলম্বিয়ায় ব্যবহারকারীদের জন্য এই নয়া ফিচার এনেছে গুগল। নয়া ফিচারে গুগল সার্চ ইঞ্জিনে স্মার্টফোনের মাইক্রোফোনে কোনো ইংরেজিতে প্রশ্ন করলেই এআই চ্যাটবট ইংরেজিতে উত্তর দেবে ও ইংরেজিতে কথোপকথন শুরু করে দেবে। ইংরেজিতে ফিডব্যাক দেবে, গাইড করবে এমনকি ফলোআপ প্রশ্নও করবে এআই চ্যাটবট। ২০০৩ সালের অক্টোবরে প্রথম স্পিকিং প্র্যাকটিস ফিচার চালু করে গুগল।
এআই ফিচার নিয়ে গুগলের ল্যাবে পরীক্ষাও শুরু হয়েছে। ইংরেজি শেখানোর জন্য, গুগল এআই চ্যাটবট ব্যবহার করবে যা ব্যবহারকারীরা সহজেই ইংরেজি বুঝতে পারবেন।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের ইংরেজি শেখানোর জন্য ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করা হবে। এটি এআই দ্বারা পরিচালিত হবে এবং ব্যবহারকারীরা নতুন ইংরেজি শব্দ এবং তাদের ব্যবহার বুঝতে পারবেন। এআই চ্যাটবটের সাহায্যে ব্যবহারকারীদের ইংরেজি উন্নত করবে গুগল। এই প্রযুক্তির সাহায্যে, ব্যবহারকারীরা সহজেই প্রতিদিন নতুন শব্দ শিখবেন এবং তাদের ব্যবহার বুঝতে সক্ষম হবেন। গুগলের তরফে আরও জানানো হয়েছে, ইংরেজিতে কথা বলা শেখার ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ফোনে এই চ্যাটবট ব্যবহার করতে পারবেন। যেখানে তাঁরা Generative AI এর সাহায্যে নতুন প্রশ্নের উত্তর পাবেন। এছাড়াও, ব্যবহারকারীরা এইভাবে সহজেই ইংরেজি শিখতে সক্ষম হবেন। গুগল কবে থেকে পুরোদমে এই ফিচারটি চালু করবে তা আপাতত গুগলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি।

Related Articles