রাজ্যের খবর

গরমের আঁচ থেকে পশু পাখিদের বাঁচাতে বিশেষ উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠনের

Shantipur Friends, a voluntary organization of Shantipur, to ensure that animals and birds do not suffer in this intense fire.

 

The Truth of Bengal, নদিয়া,মাধব দেবনাথ :  বর্তমানে দেশ জুড়ে গরমের দাবদাহ জারি আছে। সূর্যের প্রখর তাপে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি সকলের। তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। প্রয়োনজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে চিকিৎসকরা। তবে সাধারণ মানুষ বিভিন্ন ঠান্ডা পানীয় কিংবা ঘরে এসি ফ্যান চালিয়ে গরম থেকে কষ্ট লাঘব করছে।

শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিপুর বন্ধু, তীব্র দাবদাহে পশু পাখিরা যাতে কোনরকম কষ্ট না পায় তার জন্যই এক অভিনব উদ্যোগ গ্রহণ করল । এদিন শান্তিপুর সুত্রাগড় অঞ্চল এবং শান্তিপুরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় যে সমস্ত বড় বড় গাছ রয়েছে সেখানে মাটির পাত্র লাগিয়ে তাতে জল এবং ওআরএস মিশিয়ে পশু পাখিদের তাতে গরমে কোনরকম কষ্ট না হয় সেই উদ্যোগ গ্রহণ করলো শান্তিপুর বন্ধু, এবং সাধারণ মানুষকে এই পাত্রগুলিতে জল রাখার এবং তাদেরকে বোঝানো যে পশু পাখিরাও এই গরমে যাতে ভালোভাবে বাঁচে তার বার্তাও দিলেন তারা। যদিও তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আপামর সাধারণ মানুষ।

Related Articles