কলকাতা

প্রথম দফায় শান্তিপূর্ণ নির্বাচন, দাবি নির্বাচন কমিশনের

Election Commission demands peaceful elections in first phase

The Truth of Bengal: প্রথম দফায় রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেন বিভিন্ন অভিযোগে মোট দশ জনকে গ্রেফতার করা হয়েছে। যেখান থেকে অভিযোগ এসেছে দ্রুত পুলিশ ব্যবস্থা নিয়েছে। বড় ধরনের কোন অশান্তির ঘটনা ঘটেনি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করেছেন।

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হল রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে। আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার লোকসভা কেন্দ্রে নির্বিঘ্নে শেষ হলো ভোটগ্রহণ পর্ব। নির্বাচন শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেন, বড় ধরনের কোন অশান্তির ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত তার সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

২৭ হাজার ৯০৭ জন ভোটকর্মী এই তিন কেন্দ্রে নির্বাচন গ্রহণের দায়িত্বে ছিলেন। ৫৮১ মাইক্রো অবজারভার ছিলেন। মোট ৩৭ জন প্রার্থী ছিলেন নির্বাচনী ময়দানে। কোচবিহারে ১৪, আলিপুরদুয়ারে-১১ ও জলপাইগুড়িতে ১২ জন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেন, সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট অভিযোগ জমা পড়েছে ১৬২টি আলিপুরদুয়ারে, ২৬৯ কোচবিহারে ও ১২৫ টি জলপাইগুড়ি। মোট ৫৫৬ টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগ জমা করার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে অশান্তি বাধানোর অভিযোগে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিকেল তিনটা পর্যন্ত রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৬৬.৩৪ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। বিকেল তিনটা পর্যন্ত এই কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৭.২১ শতাংশ। এরপর আলিপুরদুয়ার। বিকেল তিনটে পর্যন্ত আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৬৬.২৩ শতাংশ। কোচবিহারে ভোট পড়েছে ৬৫.৫৪ শতাংশ। সন্ধ্যে ছটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। অন্য রাজ্য গুলোকে টেক্কা দেবে বাংলা মনে করা হচ্ছে।

Related Articles