হরিয়ানার বাস দুর্ঘটনায় গ্রেফতার প্রিন্সিপাল, তদন্তে ৪ সদস্যের কমিটি
Principal arrested in Haryana bus accident, 4-member committee to investigate

The Truth Of Bengal : বৃহস্পতিবার স্কুল বাস দুর্ঘটনায় হরিয়ানায় ৬ পড়ুয়ার মৃত্যু হয়েছে।আহত আরও ২০জনের কাছে।তাঁরা এখনও জীবনযুদ্ধের কঠিন লড়াই করছে। দুর্ঘটনাটি ঘটে কানিনার কাছে উনহানি গ্রামের কাছে। যখন বাসটি ৪০জন পড়ুয়া নিয়ে যাচ্ছিল তথন একটি গাছে ধাক্কা মারে।
জিএল পাবলিক স্কুলের পড়ুয়া বোঝাই বাস গাছে ধাক্কা মারে।পরে উল্টে যায়।সেই ঘটনায় পুলিশ মামলা রুজু করে।গ্রেফতার করা হয়েছে প্রিন্সিপ্যাল সহ ৩জনকে।জানা গেছে,চালক ধরমেন্দর মদ্যপ ছিলেন। মদ্যপ চালকের আচরণ সম্পর্কে কেন স্কুল কর্তৃপক্ষ অবহিত ছিল না সেই প্রশ্ন উঠছে। কেন ইদের দিন স্কুল খোলা ছিল তাই নিয়ে প্রশ্ন ওঠে।
সরকারি স্তরে তদন্ত চলছে।গড়া হয়েছে ৪সদস্যের তদন্ত কমিটি।শিক্ষা দফতর স্কুল গাড়ির নিরাপত্তা নীতি নিয়ে একটি বৈঠক ডেকেছে।সমস্ত জেলা শিক্ষা আধিকারিক,প্রাথমিক শিক্ষা আধিকারিক,ব্লক আধিকারিকদের সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য বলা হয়।সেইমতো দুপুর ৩টেয় ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
FREE ACCESS






