Big Breaking : রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কান্ডে এনআইএ-এর হাতে গ্রেফতার দুই মাস্টারমাইন্ড
Two masterminds arrested in Rameswaram cafe blast case

The Truth Of Bengal : বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় মূলত দুই সন্দেহভাজনকে গ্রেফতার করলো এনআইএ। মূল বোমা হামলাকারী মুসাভির হোসেন শাজিব এবং বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী আব্দুল মতিন তাহাকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্য সংগ্রহের পরে এন আই এ টিম পলাতক সন্ত্রাসবাদীদের খুঁজছিল। এবার অবশেষে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হলো। জানা গিয়েছে, এতদিন তারা পশ্চিমবঙ্গ এবং আসামের কিছু অঞ্চলে লুকিয়ে ছিলেন।
এদের দুজনের মধ্যে একজন মুসাভির হুসেন শাজিবকে সনাক্ত করা সম্ভব হয়েছে তার কারণ তারিখটি টুপির জন্য। টুপি কিনতে গিয়ে সিসিটিভি ফুটেছে ধরা পড়েছেন তিনি। কর্নাটকের বাসিন্দা এই সন্দেহভাজন জঙ্গির খোজে ছিল এনআইএ এর। সন্দেহ করা হচ্ছে মালেনারুর অঞ্চলের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এরা ম্যাঙ্গালোর এবং কোয়েম্বাটুরের ঘটনা সহ বেশ কিছু বোমা বিস্ফোরণ এবং ষড়যন্ত্রের মামলায় জড়িত রয়েছে। এদের ব্যক্তিদের নিয়ে বনেট ওয়ার্ক রয়েছে কিনা তার তদন্ত করছে পুলিশ।
বেঙ্গালুরু রামেশ ফ্রম ক্যাফে বিস্ফোরণ মামলায় দুই সন্দেহভাজন সম্পর্কে তথ্য দিলেই কুড়ি লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। অবশেষে তদন্তকারী দলের হাতে ধরা দিল দুই দুষ্কৃতি।






