দেশ

হরিয়ানার স্কুলে নাবালকের উপর অত্যাচার, আইনি পদক্ষেপ মা-বাবার

পরিবারের তরফ থেকে মডেল টাউন পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায়।

Truth Of Bengal: আবারও প্রশ্নের মুখে ডবল ইঞ্জিন সরকার শাসিত রাজ্যের শিক্ষাব্যবস্থা। এবারের ঘটনাস্থল হরিয়ানা।(Hariana) সোশ্যাল মিডিয়ায় জাত্তাল রোডের একটি স্কুলের দুটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে গিয়েছে এক নাবালককে মারধর করা হচ্ছে। পরিবারের তরফ থেকে মডেল টাউন পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায়। এখানেই শেষ নয়, স্কুলের অন্যান্য পড়ুয়াদের পরিবারের সদস্যরাও এমন অত্যাচারের তীব্র নিন্দা করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন।

একটিতে দেখা যাচ্ছে সেই নাবালককে হোমওয়ার্ক না শেষ করার অপরাধে উল্টো ঝুলিয়ে স্কুলের গাড়ির চালক মারধর করছেন। নাবালকের মায়ের অভিযোগ, কয়েকদিন আগে সেই স্কুলে ভর্তি করা হয়েছে তাঁর ৭ বছর বয়সী ছেলেকে এবং এভাবে শাস্তি দিচ্ছেন প্রিন্সিপাল রিনা। গাড়ি চালক অজয় যখন থাপ্পড় মারেন, তখন তা ভিডিও কল করে বন্ধুদের দেখান বলে অভিযোগ। পরে তা তাঁদের কাছেও পৌঁছায়।( Hariana)

আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে সেই নাবালককে প্রিন্সিপাল রিনা থাপ্পর মারছেন। যদিও প্রিন্সিপালের দাবি, পড়ুয়ারা খারাপ আচরণ করেছিল দুই পড়ুয়া বোনের সঙ্গে এবং তাঁকে শাস্তি দেওয়ার আগে পরিবারকে জানানো হয়েছে এবং অভিযুক্ত গাড়ির চালক অজয়কে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তবে পড়ুয়ার পরিবারে তরফ থেকে প্রিন্সিপালের এমন আচরণকে সম্পূর্ণ বেআইনি বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, পরিবারের আরও অভিযোগ, বহুবার নাবালককে দিয়ে বাথরুম পরিষ্কার করানো হতো শাস্তি হিসেবে। এই ভিডিওগুলিকে ঘিরে সমাজমাধ্যমে একাধিক প্রশ্ন উঠছে বিজেপি শাসিত রাজ্যগুলির শিক্ষাব্যবস্থা নিয়ে। অনেকেই অনেকরকম মত পেশ করেছেন কমেন্টবক্সে। তবে দিনের শেষে সকলেই বেশ ক্ষুব্ধ হয়েছেন প্রিন্সিপাল ও গাড়ির চালকের এমন আচরণ দেখে।( Hariana)

Related Articles