ফের ভারতীয় সেনাবাহিনীর হাতে বড় সাফল্য,গুলির লড়াইয়ে নিকেশ এক জঙ্গি
Again a great success in the hands of the Indian Army

The Truth of Bengal: ফের ভারতীয় সেনাবাহিনীর হাতে বড় সাফল্য। গুলির লড়াইয়ে নিকেশ হল এক জঙ্গি। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার আরশিপোরা এলাকায়। জানা গেছে জঙ্গিরা কোনও ভাবে ভারতে ঢুকে আরশিপোরা এলাকায় লুকিয়ে ছিল। সেই খবর গোপন সূত্রে পৌঁছই ভারতীয় সেনাবাহিনীর কাছে। সন্ত্রাসবাদীর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের শক্তিশালী সেনা বাহিনী আরশিপোরা এলাকায় জঙ্গি দমনে কোমর বেঁধে নেমে পড়ে। ওই এলাকায় তন্ন তন্ন করে তল্লাশি চালায় ভারতীয় সেনাবাহিনী। ঠিক সেই সময় সেনাবাহিনীকে দেখতে পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। চুপ থাকেনি ভারতীয় সেনাবাহিনী।
পাল্টা আক্রমণ চালায় ভারতীয় জাওয়ান। উভয়ের গুলি যুদ্ধে শেষ পর্যন্ত মৃত্যু হয় এক জঙ্গির। এখনও পর্যন্ত মৃত এই জঙ্গির দেহ হাতে আসেনি ভারতীয় জাওয়ানের। আরও এক জঙ্গি ছিল বলেও খবর রয়েছে সেনাবাহিনীর কাছে। সঙ্গীর মৃত্যুর পরেই আরও এক জঙ্গি আরশিপোরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে এখনও ওই অঞ্চলে মৃত জঙ্গির সঙ্গীদের খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিদের বড়সড় নাশকতার পরিকল্পনা নিমেষের মধ্যে বানচাল করে দায় ভারতীয় সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনীর মতে তারা থাকতে উপত্যকায় অবশ্যই শান্তি বজায় থাকবে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী এতটাই শক্তিশালী যে বাইরে থেকে সন্ত্রাসবাদীরা এসে উপত্যকাকে অশান্ত করতে পারবেনা।
প্রসঙ্গতও, জম্মু ও কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদীদের হামলা রুখতে যথেষ্ট তৎপর ভারতের নিরাপত্তারক্ষী। সম্প্রতি একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীকে ছত্রভঙ্গ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন সাতজন। যাদের মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এর ঠিক কয়েকদিন পরেই পুলওয়ামা জেলার আরশিপোরা এলাকায় গুলির লড়াই চলল জঙ্গি ও ভারতীয় সেনাদের।






