ট্রেন্ডিংয়ের লড়াইতে বিজেপির মতোই আপও , ক্লিক হেয়ারে মত্ত রাজনৈতিক দলগুলি
AAP is like BJP in the trending battle

The Truth of Bengal: সোশ্যাল মিডিয়ার রাজনৈতিক তথ্য মেলে ধরার প্রবণতা সবমহলে সাড়া ফেলছে। শনিবার সন্ধ্যা থেকেই এক্স হ্যান্ডেলে নানা পোস্টের বন্যা বইয়ে যাচ্ছে। সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক হেয়ার লেখা থাকছে। যেখানে ক্লিক করলেই আপনি সারবস্তু বুঝতে পারবেন। আপনিও কী আপনার টাইমলাইনে এই ক্লিক হেয়ার পোস্ট দেখে পাজল হয়ে যাচ্ছেন।
— BJP (@BJP4India) March 30, 2024
এই সোশ্যাল মিডিয়ায় বিজেপির মতোই আম আদমি পার্টিও প্রচারে নেমেছে। যদি কোনও ইউজার টেক্সটের সঙ্গে ছবিও দেখতে পাচ্ছেন। দৃষ্টিহীনদের কাছে এই ধরণের প্রচার বেশি কার্যকর হচ্ছে। কারণ ব্রেইল পদ্ধতিতে যাঁরা অভ্যস্ত তাঁরা এতে বাড়তি সুবিধা পাচ্ছেন। তাঁরা বুঝতে পারছেন কি বার্তা তুলে ধরা হচ্ছে। বলা যায় ২০১৬তে এই টেক্স ফিচার চালু করা হয়। এবিষয়ে সোশ্যাল মিডিয়ার শীর্ষ কর্তারা বলছেন,আট বছর আগে এই পদ্ধতি প্রণয়ন করা হয়। ট্যুইটারে কেউ এই অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে বিষয়বস্তু সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল হতে পারবেন।
— AAP (@AamAadmiParty) March 30, 2024
সমস্ত ক্ষেত্রের মানুষ থেকে রাজনীতিবিদ এই ক্লিক হেয়ার ট্রেন্ডে যে প্রভাবিত হচ্ছেন তা বলাই যায়।শিবসেনার প্রিয়াঙ্কা চর্তুবেদি লিখেছেন,এই ছবি সংবলিত ক্লিক হেয়ার প্রচার তাঁর টাইমলাইন ভরিয়ে তুলেছে।আম আদমি পার্টির মতোই বিজেপির তরফেও এই ফির একবার মোদি সরকার প্রচারে এই অভিনব পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।আম আদমি পার্টি মূলতঃ ৩১মার্চ দিল্লির সমাবেশ নিয়ে প্রচারে ঝাঁপিয়েছে।দেশ বাঁচাতে এই দিল্লির সভায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।






