স্বাস্থ্য

দেহে সোডিয়ামের পরিমাণ কম? জেনে নিন সোডিয়ামের ঘাটতি দূর করতে কি কি খাবার খাবেন

Find out what foods to eat to eliminate sodium deficiency

The Truth of Bengal: থেকে থেকে মাথা ঘোরাচ্ছে, চোখে মাঝে মধ্যে ঝাপসা দেখছেন? এইধরনের সমস্যা হলে অবশ্যই সেই বিষয়ে নজর দেবেন। পরোয়া না করলে এই ধরনের সমস্যায় আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার আপনি কোমাতেও চলে যেতে পারেন। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সমস্যা মূলত হয় আপনার দেহে সোডিয়াম বা পটাশিয়ামের পরিমাণ কম হলে। বয়েস বাড়লেই এই ধরনের সমস্যা দেখা যাবে আপনাদের মধ্যে। ভয় না পেয়ে কিভাবে এই সমস্যা দূর করবেন সেই বিষয়ে নজর দিন। শরীরে সোডিয়ামের ঘাটতি কম হলে আপনার ক্লান্তি ভাব, বমি, উদ্বেগ প্রভৃতি সমস্যা দেখা দেবে।

১। শরীরে সোডিয়ামের পরিমাণ ঠিক মত রাখতে আপনাকে খেতে হবে নুন। প্রতি খাবারেই পরিমাণ মত দিতে হবে নুন। তবে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রে নুন খাওয়ার পরিমাণটা চিকিৎসকদের থেকে পরামর্শ নিতে হবে।

২। সোডিয়ামের আরও একটি উৎস হল পনির। তাই মাঝে মধ্যে শরীরে সোডিয়ামের ঘাটতি মেটাতে খেতে হবে পনির।

৩। সোডিয়ামের ঘাটতি কমাতে বেশি পরিমাণে খেতে হবে সবুজ অর্থাৎ শাক সবজি। সবজির তরকারি না খেতে চাইলে খান সবজির সুপ, সবজির স্যালাড।

Related Articles