স্বাস্থ্য

বুক জ্বালা করছে? অম্বল ভাব লাগছে? এই ৩ টি ঘরোয়া টিপস প্রয়োগ করুন

The Truth Of Bengal Desk: গ্যাস অম্বলের সমস্যা লেগেই আছে আপনার? আর এই গরমে বেশি হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা যে কারণে খাচ্ছেন না রিচ বা বাইরের খাবার। এই গরমে বাড়ির হালকা তেল মশলা দেওয়া খাবার খেয়েও চোয়া ঢেকুর এর সমস্যা হচ্ছে। একই সঙ্গে গলাও জলছে। যে কারণে মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন পাসের ওষুধের দোকান থেকে নিয়ে এসে। এই সব কিছু সমাধান অবশ্যই আছে চিন্তা করবেন না। জেনে নিন এই সমস্যা সমাধানের কিছু টিপস

১। এই গরমে অম্বল থেকে বাঁচতে খান মৌরি। যা আপনাকে পেট ফাঁপা, গ্যাস, অম্বল থেকে মুক্তি দেবে। মৌরি আপনার পেট ঠাণ্ডা রাখবে।

২। আপনি আপনার রান্না ঘরেই পেয়ে যাবেন আদা। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান আছে আদার মধ্যে যা হজম ক্ষমতা বাড়িয়ে তোলে। গলা বা আপনার বুক জ্বালা করলে এক কুচি আদা মুখে নিতে পারেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার বুক জ্বালা ও গলা জ্বালা একটু হলেও কমেছে। তেল মশলা জাতীয় খাবার বেশি খেলে রাত্রে আদা জল খেয়ে ঘুমন দেখবেন কোনও সমস্যা হবেনা আপনার।

৩। আপনি ক্যামোমাইল টি খেয়েছেন? জানেন কি এর গুণ। স্নায়ুর উত্তেশনা প্রশমিত করে ক্যামোমাইল টি। পাশাপাশি গলা, বুক হজম না হওয়ার জন্য জ্বালা করলে সেই জ্বালা থেকেও মুক্তি দেয় এই ক্যামোমাইল টি। এছাড়াও ক্যামোমাইল টি খেলে আপনার অনিদ্রাজনিত কোন সমস্যা হবে না।

Related Articles