শিক্ষা

‘যে রাঁধে সে চুলও বাঁধে’, নিজে হাতে মিষ্টি তৈরি করে গৃহবধূ হলেন একাধিক দোকানের মালকিন

'The one who cooks and binds hair', the housewife is the owner of several shops by making sweets with her own hands.

The Truth Of Bengal:  যে রাঁধে সে চুল বাঁধে। একসময় যে মহিলাদের থাকতে হতো পুরুষের পায়ের তলায়, এই মহিলারাই আজ রুখে দাঁড়িয়ে হয়েছেন স্বাবলম্বী। আজকালকার মেয়েরা কোন কিছুতেই পিছিয়ে নেই। তারা যেমন সংসার সামলাতে পারে পাশাপাশি দশভূজার মত ব্যবসায়ও সামলাতে পারে। আজকের গল্প এমনই এক লড়াকু মহিলাকে নিয়ে। তিনি এক হাতে সংসার সামলান আর অন্য হাতে মিষ্টি তৈরি শিখে নিজের মিষ্টির দোকান সামলান। কে এই লড়াকু মহিলা? এনাকে চেনেন কি?

কোলাঘাটের মেয়ে শর্মিলা প্রামানিক। কোলাঘাটে তার পড়াশোনা এবং বেড়ে ওঠা। ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। কোনরকমে দারিদ্রতার সাথে লড়াই করে মাধ্যমিক পাস করেন। কিন্তু তারপর বাবার পক্ষে মেয়ের পড়াশোনার খরচ চালানো সম্ভব হয়নি, এমতাবস্থায় মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মা-বাবা। এরপর বিয়ে হয় শর্মিলার। স্বামী অন্যের মিষ্টির দোকানের কারিগর। সংসার চালাতে স্বামীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। এরপর একটু একটু করে নিজের জেদ থেকে মিষ্টি বানানো শেখেন। এরপর নিজের একটি ছোট্ট দোকান থেকে পথচলা শুরু করেন। এরপর কালের নিয়মে সময় যত এগোতে থাকে দোকানের বহর ততই বাড়তে শুরু করে। এখন তার রয়েছে দুটি মিষ্টির দোকান। রসগোল্লা থেকে পানতোয়া সব ধরনের মিষ্টি তৈরিতে তিনি এখন সিদ্ধহস্ত।

শর্মিলার জানান, একসময় সংসারে খুব অভাব ছিল তাই স্বামীর পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিতে হয়। স্বামী অন্যের দোকানে মিষ্টি তৈরি করতেন, তার কাছ থেকেই মিষ্টি তৈরি শেখা। এরপর নিজের ব্যবসা শুরু করে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে সেই ব্যবসাটিকে দাঁড় করানো। আজ শর্মিলার একটা নয় দু-দুটো মিষ্টির দোকান রয়েছে। প্রতিদিন সংসার সামলানোর পাশাপাশি দোকানে এসে মিষ্টি তৈরি করা এবং বিক্রি করার কাজে হাত লাগাতে হয় শর্মিলাকে। শর্মিলার এই সফলতা আবারো প্রমাণ করে যে কোন কাজই পুরুষের একার নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু কাজ রয়েছে যা এতদিন শুধুমাত্র পুরুষেরাই করে আসছে। তবে সেই প্রথাগত নিয়মে গণ্ডি পেরিয়ে কোলাঘাটের শর্মিলা বহু ঘাত প্রতিঘাতের পর আজ একজন সফল ব্যবসায়ী। শর্মিলার সফলতার কাহিনী, এখন রাজ্য জুড়ে বেশ প্রশংসিত। বহু মহিলার অনুপ্রেরণা হয়ে উঠেছে শর্মিলা। তার এই সফলতার জন্য বাংলা টেলিভিশনের বেশ কিছু জনপ্রিয় রিয়েলিটি শোতেও ডাক পেয়েছিলেন তিনি। সেখানেও সমস্ত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছিলেন কোলাঘাটের লড়াকু মহিলা শর্মিলা।

Related Articles