ডার্বিতে মুখোমুখি ম্যান ইউ এবং ম্যানসিটি , ৩-১ ব্যবধানে জয়ী ম্যানসিটি
Manchester United and Man City face off in derby, Man City won 3-1

The Truth Of Bengal : ফুটবলে ডার্বি মানে আলাদা উত্তেজনা, উন্মাদনা। উত্তেজনা যেমন থাকে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার পারদ লক্ষ্য করা যায় সমর্থকদের মধ্যেও। এবার সেই ডার্বিতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। দু দলের সমর্থকেরাই এদিন খেলোয়াড়দেরকে সাপোর্ট দেওয়ার জন্য গ্যালারি থেকে গলা ফাটালেও ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
খেলার প্রথম থেকেই ঝাঁজ বজায় রেখেছিল দু দলই । দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর ৫৬ মিনিটে ম্যানচেস্টার সিটির ফিল্ড ফোর্ডেন গোল করে সমতায় ফেরান দলকে। দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে পেপ গুয়ার্দিওলার দল। এই ডার্বি ম্যাচে দু গোল উপহার দিয়েছেন ফিল ফোডেন। প্রথমে ম্যান ইউ গোল করলে সে গোল শোধ করতে ৫৬ মিনিট সময় লাগে ম্যানচেস্টার সিটির। সেই গোল করেছিলেন ফিল ফোডেন। তখন স্কোর দাঁড়ায় 1-1 । ফের তার পা থেকে গোল আসে ।
বিরতির ঠিক আগেই আরলিং হালান্ড যে গোল মিস করেছেন তা নিয়ে তাকে বেশ সমালোচিত হতে হয়েছে কারন তিনি গোল মেশিন নামে পরিচিত। তবে এই ডার্বি ম্যাচে তার পা থেকে একটা গোল এসেছে। রুদ্ধশ্বাস এই ডার্বি ম্যাচে এতিহাদ স্টেডিয়ামে ম্যান ইউ এগিয়ে গিয়েছিল মার্কাস র্যাশফোর্ডের গোলে। তবে এই ম্যাচে জেতার পর গুয়ার্দিয়ালা বলেছেন সব থেকে ভালো লেগেছে তার দলের ছেলেদের মনোভাব দেখে, ওরা মাথা ঠান্ডা করেই খেলেছে। ফডেনকে নিয়ে বলেছেন এই ছেলেটার অবিশ্বাস্য প্রতিভা। ফোডেন অসাধারণ ফুটবল খেলেছে বলে তার মত।
Free Access






