খেলা

Farhan Ahmed: হ্যাটট্রিকে নজির গড়লেন ইংল্যান্ডের তরুণ স্পিন সেনসেশন ফারহান আহমেদ

শুক্রবার ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ২৫ রানে ৫ উইকেট নেন ফারহান।

Truth of Bengal: মাত্র ১৭ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটের নজর কাড়লেন তরুণ ইংরেজ স্পিনার ফারহান আহমেদ। একের পর এক ব্যাটারকে ঘুরপাক খাইয়ে রীতিমতো ত্রাস হয়ে উঠেছেন প্রতিপক্ষ দলের কাছে। বিশেষ করে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে তাঁর বোলিং রীতিমতো দুঃস্বপ্নের মতো। শুক্রবার ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ২৫ রানে ৫ উইকেট নেন ফারহান। সঙ্গে করেন হ্যাটট্রিক। ল্যাঙ্কাশায়ারের ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে তিনি আউট করেন লুক উড, টম অ্যাসপিনওয়াল ও মিচেল স্ট্যানলিকে। পুরো দল ১২৬ রানেই গুটিয়ে যায় (Farhan Ahmed)।

আরও পড়ুন: Paschim Medinipur: স্বনির্ভরতার পথে ডেবরার সাতকোনার নারীরা

ফারহান এতটাই বিধ্বংসী ছিলেন যে, ফিল সল্ট ও জস বাটলার-এর মতো অভিজ্ঞ ব্যাটাররাও তাঁর স্পিন বুঝে উঠতে পারেননি। জবাবে নটিংহ্যামশায়ার মাত্র ১৫.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই হ্যাটট্রিকের ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের ইতিহাসে প্রথম বোলার হিসাবে হ্যাটট্রিক করার কৃতিত্বও নিজের নামে লেখালেন ফারহান। এর আগেও ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। গত মরসুমে ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ১০ উইকেট নেন, সেটাও ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধেই (Farhan Ahmed)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

ফলে এই দল যেন ফারহানের প্রিয় শিকার! বিশ্ব ক্রিকেটে তিনিই এখন কনিষ্ঠতম বোলার, যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট এবং টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক—দুই কৃতিত্ব অর্জন করেছেন। বলা বাহুল্য, ফারহান আহমেদ ইংল্যান্ডের জাতীয় দলের স্পিনার রেহান আহমেদের ছোট ভাই। দুই ভাইয়ের স্পিনমায়া আগামী দিনে ইংল্যান্ডের স্পিন আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অল্প বয়সেই ধারাবাহিক পারফরম্যান্স, পরিণত মানসিকতা ও ম্যাচজয়ী বোলিং—ফারহানের মধ্যে যেন ভবিষ্যতের তারকা স্পিনারের ছাপ স্পষ্ট (Farhan Ahmed)।

Related Articles