দুদিন আগেই বিয়ে সেরেছেন রাকুলপ্রীত-জ্যাকি, বিয়ের সাজ পোশাকের ডিজাইনার কে ছিল?
Rakulpreet-Jackie got married two days ago, who was the designer of the wedding dress?

The Truth Of Bengal: তিন বছরের প্রেমের শুভ পরিণয়। ২১ ফেব্রুয়ারি গোয়ায় একঝাঁক তারকাদের মাঝেই বলিউড প্রযোজক তথা অভিনেতা জ্যাকি ভাগনানিকে বিয়ে করলেন রাকুলপ্রীত সিং। সিন্ধি এবং পঞ্জাবি রীতি মেনে বিয়ে করেছেন তাঁরা। এ দিন বিয়ের পর পাপারাৎজ্জির সঙ্গে দেখা করে ছবি তোলেন নব দম্পতি। তারপর বিয়ের ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
শুক্রবার রাকুলপ্রীত-জ্যাকি ভাগনানির ফিল্মি বিয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল বিয়ের পিঁড়িতে বসার আগে নায়িকার চোখে জল। না কোনও দুঃখ নয়! এটা ছিল আনন্দাশ্রু। বলিউডি গানের তালে নেচেই বিয়ের আসর পর্যন্ত যান রাকুলপ্রীত। তিন বছরের ভালোবাসা ছাদনাতলা অবধি গড়ানোয়, আবেগে ভাসলেন অভিনেত্রী। পাশেই বলিউডের সহকর্মী বন্ধুরা। রাকুলপ্রীত-জ্যাকির বিয়ের অনুষ্ঠানে গোয়ায় গিয়েছিলেন অনন্যা পাণ্ডে, আদিত্যা রায় কাপুর, অন্তঃসত্ত্বা স্ত্রী নতাশা দালালকে নিয়ে বরুণ ধাওয়ান, শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা, ভূমি পেড়নেকর থেকে অক্ষয় কুমার, টাইগার শ্রফসহ বহু তারকারা।
View this post on Instagram
বিয়ের জন্য বিখ্যাত বলিউড ডিজাইনার তরুণ তাহিলিয়ানিকে বেছে নিয়েছিলেন রাকুলপ্রীত সিং। বিয়ের দিন প্যাস্টেল রঙের লেহেঙ্গা বেছে নিয়েছিলেন নববধূ। সম্পূর্ণ লেহেঙ্গা হাতের কাজ করা। সঙ্গে ফ্লোরাল কাজ করা দুপাট্টা ছিল মাথায়। পরেছিলেন গোলাপি রঙের চুরি এবং মানানসই হার, কানের এবং টিকলি। ডিজাইনার তরুন তাহিলিয়ানি তাঁর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লেহেঙ্গা সম্পর্কে সমস্ত বিবরণ পোস্ট করেছেন। লিখেছেন, ‘সন্ধ্যায় বিয়ের জন্য রাকুল একটি সমসাময়িক কিন্তু প্রাণবন্ত পোশাক বেছে নিয়েছেন। যেমনটা কল্পনা করেছিলেন এবং তরুণ তাহিলিয়ানি তার জীবনে একটি দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করেছে’।
View this post on Instagram
FREE ACCESS






