রাজ্যের খবর
Trending

ইংরেজ বাজার শহরের নিরাপত্তা রক্ষার্থে বিশেষ বৈঠক পুলিশের

Special meeting of the police to protect the security of the English market city

The Truth Of Bengal : ইংরেজ বাজার শহরে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন ইংরেজবাজার থানার আইসি। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চ পদস্থ কর্ম কর্তারা।

সূত্রের খবর, মালদা শহরে বেআইনি মাদক ঠেক ক্রমশ বেড়েই চলেছে। মাঝেমধ্যেই চুরি, ডাকাতি ও খুনের ঘটনায় যখন আতঙ্কিত গোটা শহরবাসী ঠিক তখনই এই সমস্ত অপ্রীতিকর ঘটনা রুখতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার নবাগত আইসি সঞ্জয় ঘোষ, টাউন বাবু গৌতম চৌধুরী, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সহ-সভাপতি কমলেশ বিহানি, সম্পাদক উত্তম বসাক, উপদেষ্টা মন্ডলীর সদস্য বিমল চন্দ্র দাস, বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা। কীভাবে শহরের মধ্যে চুরি, ডাকাতি ও খুনের ঘটনা বন্ধ করা যায় তা নিয়েই মূলত এই বৈঠক।

 

FREE ACCESS

Related Articles