
The Truth of Bengal: কলকাতায় ও শহরতলীর কিছু কিছু জায়গায় রেল লাইনের পাশে তৈরি করা ফেন্সিং খুলে নিয়ে ছাত্র-ছাত্রী, বয়স্ক মানুষ, গাড়ি, স্কুটার, সাইকেল ইত্যাদি নিয়ে মানুষজন রেললাইন পারাপার করছেন, যা সম্পূর্ণভাবে অবৈধ। সেই অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করার জন্য প্রচারাভিযান শুরু করল রেল প্রশাসন।রেল কর্তৃপক্ষের মতে, “রেলগেটের সুরক্ষাবিধি পালন করলে দুর্ঘটনার সংখ্যা কমে। প্রায়শই দেখা যায় যে রেলগেট বন্ধ থাকা সত্ত্বেও লোকজন রেললাইন পারাপার করছে। এটি অত্যন্ত বিপজ্জনক। এছাড়া বন্ধ রেলগেট খোলার চেষ্টায় সে অঞ্চলে যে কেবল সড়ক যানজটের সৃষ্টি হয় তাই নয়, এর সঙ্গে রেল চলাচলেরও অযথা দেরি হয়। রেলগেটে যথাযথ সুরক্ষাবিধি পালন করলে রেল এবং সড়ক উভয়ের মাধ্যমেই যান চলাচল সহজ হবে। এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র,যাত্রীস্বার্থে প্রচার বাড়ানোর ওপর জোর দেন। সবার স্বার্থে জনসচেতনতায় গুরুত্ব দিয়েছেন তিনি। রেল কর্তৃপক্ষের আবেদন।
রেল লাইনের পাশের লেভেল ফেন্সিং খুলে নেবেন না
ফেন্সিং খুলে নিয়ে কোনওভাবেই যাতায়াত করবেন না
ফেন্সিং খুলে পারপার করে বিপদ ডেকে আনবেন না
বন্ধ থাকলে রেলগেট খোলানোর চেষ্টা করবেন না
রেলগেটে অযথা যানজটের সৃষ্টি করবেন না
পূর্ব রেলের বিভিন্ন জায়গায় রেল লাইন সংলগ্ন এলাকায় গজিয়ে উঠছে ঝুঁকিপূর্ণ অবৈধ রেল ক্রসিং। কলকাতা ও শহরতলীর কিছু কিছু জায়গায় রেল লাইনের পাশে তৈরি করা ফেন্সিং খুলে নিয়ে ছাত্র-ছাত্রী, বয়স্ক মানুষ, গাড়ি, স্কুটার, সাইকেল ইত্যাদি নিয়ে মানুষজন রেললাইন পারাপার করছেন। যা সম্পূর্ণভাবে অবৈধ বলে মনে করছে রেল প্রশাসন। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অবৈধভাবে নিজেদের ইচ্ছামত ও অবৈধ রেল লাইন সংলগ্ন ক্রসিং তৈরি করবেন না। এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং যাঁরা পারাপার করছেন তাঁদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।’ইতিমধ্যেই যাদবপুর, রিষড়া-সহ একাধিক স্টেশন এলাকায় ও রেল গেট সন্নিহিত এলাকায় প্রচার চালিয়েছেন পূর্ব রেলের আধিকারিকরা। বিভিন্ন জায়গায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথাও বলেছেন তাঁরা। তবে,রেল আধিকারিকদের বক্তব্য যতক্ষণ না অবৈধ ক্রসিং বন্ধ করা যাচ্ছে। ততক্ষণ অবধি পূর্ণ গতিতে নিরাপদে ট্রেন চালানো সম্ভব নয়।






