অফবিট

রিল করতে করতে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন তরুণী! ভাইরাল ভিডিওয় শোরগোল

Young woman falls from moving train while reeling! Viral video creates uproar

Truth Of Bengal: ছুটছে ট্রেন। রিলের নেশায় মত্ত যুবতী। ট্রেনের দরজার দুদিকে হ্যান্ডেল ধরে দরজা থেকে ঝুলছেন যুবতী। তারপরেই হঠাৎ এক গাছে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

রিলের নেশায় মানুষ আজকাল কি না করে! তাই বলে চলন্ত ট্রেনে এইরকম স্টান্ট! ভাবতেই পারছেন না নেটিজেনরা। ইনস্টাগ্রামে ডেইলি স্টার নামে একটি পেজে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায়। তরুণী পড়ে গেছেন দেখেই তড়িঘড়ি ট্রেন থামানো হয়। যাত্রীরা দ্রুত ছুটে যান ওই তরুণীর কাছে। তবে, বরাতজোরে বেঁচে যান তিনি। চোট পেলেও গুরুতর আহত হননি।

 

View this post on Instagram

 

A post shared by Daily Star (@dailystar)

এই নিয়ে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। এই ভিডিও দেখে অবাক হয়ে যাচ্ছেন নেটিজেনরা, কী করে এমন কাণ্ড ঘটালেন যুবতী? রিলের নেশা এমনই যে ওভাবে ট্রেনের বাইরে ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন!

একজন নেট ইউজার বলছেন, ‘নীচে ঝোপ ছিল বলে বেঁচে গেছেন, নয়তো মারাত্মক পরিণতি হতে পারত’। আরেকজন লেখেন, ‘ভয়-ডর বলে কি কিছু নেই! এমনটা করলেন কী করে!’

Related Articles