দেশ

Delhi: চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড! বরাত জোড়ে প্রাণে রক্ষা পান যাত্রীরা

Fire breaks out on moving train! Passengers save lives by relying on citations

Truth of Bengal: রাজস্থানে গরিবরথ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা। ভোররাতে এই ঘটনা ঘটার সময় ট্রেনে পাঁচশোরও বেশি যাত্রীর উপস্থিতির কথা জানা যাচ্ছে। এই ট্রেনটি যাতায়াত করে দিল্লির সরাই রোহিলার মধ্যে। তবে বরাত জোড়ে বহু প্রাণ রক্ষা পেয়ে যায়। কারণ, ইঞ্জিনে লাগা আগুন পৌঁছতে পারেনি ট্রেনের কামড়া পর্যন্ত। তাই কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। জানা যাচ্ছে, এই আগুন লাগার সময় ট্রেনটি অত্যন্ত ধীর গতিতে চলার কারণেই দ্রুত প০ক্ষেপ গ্রহণ করতে সক্ষম পাইলটও। (Delhi)

[আরও পড়ুনঃ Pakistan Deathpenalty: ‘গুরুতর অপরাধ’ ছাড়া আর ফাঁসি নয় পাকিস্তানে]

সূত্রের খবর, রাত সাড়ে ১১ টা নাগাদ এই ট্রেন যাত্রা শুরু করেছিল। আজমেঢে পৌঁছনোর কথা ছিল সেক্ষেত্রে ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ। ট্রেনটি মাঝে কোনও স্টপেই থামেনি বলেই জানা যায়। আগুন লাগার সময় সদেড়া স্টেশন দিয়ে যাচ্ছিল ওই ট্রেন। যার জন্য গতিও বেশ খানিকটা ছিল কম। স্বাভাবিকভাবেই দ্রুত ব্রেক চেপে ট্রেনটি থামিয়ে দিতে সক্ষম হন লোকো পাইলট। জানা যাচ্ছে, আগুন লোকো পাইলটের নজরে আসতেই আর দেরি করেননি তিনি।(Delhi)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

ট্রেনটি থামানোর পরই সেখান থেকে বাইরে বের করে আনা হয় যাত্রীদের। তারপরই শুরু হয় আগুন নিয়ন্ত্রনে আনার প্রক্রিয়া। সকাল আটটার মধ্যে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রনে আনা সম্ভব হয় তা। তবে এই অগ্নিকাণ্ডের জেরে বেশি কিছু সময়ের জন্য ব্যহত হয়ে পড়ে ট্রেন চলাচল।(Delhi)

 

Related Articles