বিনোদন

প্রথমবার দেবের অফিসে গিয়ে এই ভুলটি করেছিলেন সৌমিতৃষা! জানলে হাসবেন আপনিও

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু প্রথমবারের জন্য বড় পর্দায় আসতে চলেছেন। তার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা দেব। এই ছবির নাম “প্রধান”।

ছবির কাজ শুরু হবে আগস্ট মাস থেকে। এর আগে কিছুটা বিরতি নিয়েছেন সৌমিতৃষা। তিনি জানান, আপাতত বড় পর্দাতেই কাজ করতে চান। ওটিটি থেকে প্রস্তাব পেলেও তিনি তা নিয়ে ভবিষ্যতে কথা বলবেন বলে জানান।

সম্প্রতি দেব এন্টারটেইনমেন্টের অফিসে ছবির কাজ সংক্রান্ত ব্যাপারে হাজির হয়েছিলেন সৌমিতৃষা। সেখানে কাজের কথা বলতে বলতে বেমালুম ভুলে গিয়েছিলেন দেবের সঙ্গে ছবি তুলতে। পরে সোশ্যাল মিডিয়ায় এক মজার পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ”আমি আমার হিরোর সঙ্গে ছবি তুলতে ভুলে গিয়েছি। তাই দেয়ালের সঙ্গে ছবি তুললাম।”

Related Articles