বাড়ি ফিরলো ডুয়ার্সের মাস্টার শেফ সুরজ থাপা, দেশের মধ্যে চতুর্থ স্থান অধিকার সুরজের…
Suraj Thapa, master chef of Duars, returned home.

The Truth Of Bengal: ২০২৩ সালের মাস্টার শেফ ইন্ডিয়া প্রতিযোগীতায় চতুর্থ স্থান অধিকার করে বাড়ি ফিরলো ডুয়ার্সের চালসার ছেলে সুরজ থাপা। বৃহস্পতিবার নিউমাল জংশন থেকে হুডখোলা গাড়িতে করে তাকে নিয়ে আসা হয় চালসায়। এদিন চালসা গোলাইয়ে অনেকেই সূরজ থাপাকে সম্বর্ধনা জানায়। অনেকেই মিষ্টিমুখও করায়।
ছোট থেকেই রান্নার প্রতি আগ্রহ ছিল চালসা স্কুল পাড়ার সুরজ থাপার। অল ইন্ডিয়া মাস্টার শেফ প্রতিযোগিতার জন্য কোলকাতায় সে অডিশনের জন্য যায়। অডিশনে সিলেক্ট হয়ে সে দেশের সেরা ১২ জনের তালিকায় অন্তর্ভুক্ত হয়। মুম্বাইয়ে হয় ১২ জনের প্রতিযোগিতা। সেখানেই দেশের মধ্যে চতুর্থ স্থান অধিকার করে সুরজ।চালসা গয়নার বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পাস করার পর মাল আদর্শ বিদ্যাভবনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সে। এরপর শিলিগুড়ির একটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। তারপর থেকেই এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি শুরু করে দেয় সে। সুরোজের হাত ধরেই পশ্চিম ডুয়ার্সের একটি ছোট্ট জনপদ চালসার নাম ভারতে ছড়িয়ে পড়ে।
মাস্টার শেফ ইন্ডিয়া প্রতিযোগিতার মুম্বাইয়ের সূরজের শো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সুরজের বাবা গ্যারেজে কাজ করে, মা গৃহকর্ত্রী। এদিন চালসায় এসে সুরজ জানায়, এত বড় একটা প্লাটফর্মে চতুর্থ স্থান অধিকার করবো তা কোনদিনও ভাবিনি। এর জন্য সকল চালসাবাসীকে আমি ধন্যবাদ জানাই। আগামীতে এভাবেই চালসা সহ ডুয়ার্সের নাম তুলে ধরার চেষ্টা করবো বলে সূরজ জানায়।
Free Access






