শীতেই পাওয়া যায় খেজুর রস! রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত শিউলিরা
Khejur Gur making process

The Truth of Bengal: এখনও জাঁকিয়ে শীত পড়েনি। তবে গ্রামের দিকে মোটামুটি শীতের ইনিংস শুরু হয়ে গিয়েছে। শীত মানেই খেজুরের রস। এই খেজুর রস থেকে তৈরি হয় নলেন গুড়, পাটালি সহ নানারকম গুড়। তবে খেজুর গাছ থেকে রস সংগ্রহে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হয়। যা মাস খানেক আগেই সেরে রাখেন শিউলিরা। এখন সেই গাছ থেকে রস সংগ্রহ। চলছে নানারকম গুড় তৈরি।
বীরভূমের সিউড়িতে দেখা গেল সেই ছবি। সিউড়ি এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় যেখানে খেজুর গাছ রয়েছে সেখানে ডেরা বেঁধেছেন দূর-দুরান্ত থেকে আসা খেজুর রসের ব্যবসায়ীরা। তারা মালিকদের থেকে লিজে নিয়ে থাকেন খেজুর গাছ। প্রায় মাস তিনেক সেই গাছ থেকে চলে রস সংগ্রহ। ব্যবসায়ীরা জানাচ্ছেন, কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকে প্রক্রিয়া শুরু করে দেন। ধাপে ধাপে যখন শীতের শেষ হতে শুরু করে সেই সময়ই তাঁরা তাঁদের ব্যবসা গুটিয়ে নিয়ে চলে যান।
তবে এই মরসুমে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা থাকায় তারা ভাল মুনাফা করতে পারবেন বলে মনে করছেন। এখানে যে গুড় তৈরি করা হয় সেই গুড় সাধারণ মানুষ যেমন কিনে নিয়ে যাচ্ছেন তেমনই মিষ্টি প্রস্তুত কারকরাও কিনে নিয়ে যান। খজেউর গুড় দিয়ে এখন নানারকম মিষ্টি তৈরি হয়। মরসুমের শুরুতে এখন তাই ব্যস্ততা তুঙ্গে শিউলিদের। সারাদিন বিভিন্ন প্রক্রিয়ায় চলছে রস সংগ্রহ এবং সেই রস থেকে চলছে গুড় তৈরি।
Free Access





