শিক্ষা

ইংরেজিতে দুর্বল? গোলপার্ক রামকৃষ্ণ মিশনে শুরু হচ্ছে ইংরেজি সার্টিফিকেট কোর্স

আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত হবে বিগিনার্স কোর্স। ৪ মাস করে কোর্সের মেয়াদ

Truth of Bengal: ইংরেজি ভাষায় সড়গড় নন? গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে ইংরেজি ভাষার ওপর ১২ মাসের সার্টিফিকেট কোর্স করতে পারেন। ৩টি সেমিস্টারে বিভক্ত কোর্স। আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত হবে বিগিনার্স কোর্স। ৪ মাস করে কোর্সের মেয়াদ।

RKM Institute of Culture

মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। কোর্স ফি ২৫৮৩ টাকা। ৫০ টাকা আবেদনপত্র বাবদ অতিরিক্ত দিতে হবে। আবেদনকারীকে সরাসরি এসে ভর্তি হতে হবে। সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সব নথিপত্র। ইমেইল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের স্কুল অফ ল্যাঙ্গুয়েজের ভবনে ক্লাস শুরু হবে। জুলাই মাসের ১৭,১৮,২০,২১ তারিখে ভর্তি নেওয়া হবে। আসন সংখ্যা সীমিত। তাই আগে আসলে আগে ভর্তি নেওয়া হবে ভিত্তিতে ভর্তি হবে।

The Guest House and Scholars House – RKM Institute of Culture

সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত আর দুপুর সওয়া ২টো থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ভর্তি নেওয়া হবে। সপ্তাহে ৩ দিন (সোম, বুধ ও শুক্রবার বা মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার) ক্লাস হবে সকাল ১০টা ১০ থেকে ১২টা ১০, ১২টা ১০ থেকে দুপুর ২টো ১০, দুপুর ২টো ১০ থেকে বিকেল ৪টে ১০, বিকেল ৪টে ১০ থেকে সন্ধ্যা ৬টা ১০ আর সন্ধ্যা ৬টা ১০ থেকে রাত ৮টা ১০ পর্যন্ত।