প্রযুক্তি

সিঙ্গল চার্জে ৫৩০ কিলোমিটার! ৫ আসনের ফ্যামিলি কার আনল ফেরারি

কন্ট্রোল মোডে 11,500Nm টর্ক জেনারেট করতে পারে এই গাড়িটি

Truth of Bengal: তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি Ferrari Luce (ফেরারি লুচ) আনল বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা Ferrari। রোমে সম্প্রতি এই গাড়ির লুক প্রকাশ্যে আনা হয়েছে। ফেরারির Ferrari Luce হল সর্বপ্রথম 4 দরজা বিশিষ্ট EV মডেল। এই গাড়িতেই রয়েছে ৫ জনের আসনের ব্যবস্থা ৷ অর্থাৎ চালক সহ মোট ৫ জন অনায়াসে এই গাড়িতে বসে যাতায়াত করতে পারবেন। মোট ৪টি ইলেকট্রিক মোটর রয়েছে এই গাড়িতে। প্রতিটি চাকার উপর একটি করে মোটর বসানো হয়েছে। কন্ট্রোল মোডে 11,500Nm টর্ক জেনারেট করতে পারে এই গাড়িটি ৷

যার ফলে প্রতি ঘণ্টায় ০ থেকে ১০০ কিমি গতি উঠতে সময় লাগে মাত্র ২.৫ সেকেন্ড ৷ এবং প্রতি ঘণ্টায় ০ থেকে ২০০ কিমি গতি তুলতে সময় লাগে ৬.৮ সেকেন্ড ৷ ঘণ্টায় সর্বোচ্চ ৩১০ কিমি গতিতে যেতে পারে এই গাড়ি। এই গাড়িতে রয়েছে 122kWh এর ব্যাটারি প্যাক। সিঙ্গল চার্জে ৫৩০ কিমি যেতে পারবে বলে জানানো হয়েছে ৷ এছাড়াও গাড়িতে বিশেষ থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। ব্যাটারি তাপমাত্রা সঠিক মাত্রায় রাখার জন্য কমপ্লেক্স কুলিং সিস্টেম রয়েছে। গাড়িতে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম রয়েছে৷

কোনও কৃত্রিম ইঞ্জিন সাউন্ড ব্যবহার করা নয় গাড়ির স্বাভাবিক ভাইব্রেশন এবং ফ্রিকোয়েন্সি থেকে বিশেষ আওয়াজ বের হবে। গাড়ির ভিতরে ফিজিক্যাল সুইচ এবং তারসঙ্গে OLED ডিসপ্লে রয়েছে। Samsung Display ও ২১ স্পিকারের অডিও সিস্টেম ব্যবহার করা হয়েছে৷