কলকাতা

স্বচ্ছতা আর নিয়ম মেনে কাজ করুন, সচিবদের নির্দেশ মুখ্য সচিবের

সমস্ত প্রকল্পের কাজ দ্রুত এবং নিয়ম মেনে শেষ করতে হবে। ‌ সচিবদের উদ্দেশ্যে বার্তা মুখ্য সচিবের।

Truth of Bengal: সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সচিবদের নিয়ে বৈঠক করেছিলেন। ‌ এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার সমস্ত দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেন নয়া মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। সমস্ত প্রকল্পের কাজ দ্রুত এবং নিয়ম মেনে শেষ করতে হবে। ‌সচিবদের উদ্দেশ্যে বার্তা মুখ্য সচিবের।

কেন্দ্রীয় প্রকল্পগুলি এখন থেকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য বাস্তবায়ন হবে। ‌ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তা জানিয়ে দিয়েছেন। মুখ্য সচিবের নির্দেশ, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে প্রকল্পগুলিকে সঠিকভাবে রাজ্যে বাস্তবায়ন করার কাজ সঠিকভাবে করতে হবে। ‌ মঙ্গলবার এর বৈঠকে মুখ্য সচিবের বার্তা…

* প্রকল্পের কাজে ঢিলেমি নয়
* সংকল্পপত্রে যা ঘোষণা করা হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে
* সমন্বয় রেখে কাজ করতে হবে
* কেন্দ্রীয় প্রকল্প গুরুত্বপূর্ণ। ‌ কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে বাস্তবায়ন করতে হবে
* শিরদাঁড়া সোজা রেখে কাজ করুন

Related Articles