Uncategorizedকলকাতারাজ্যের খবর

Today Weather: সপ্তাহান্তে তীব্র বৃষ্টি! কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে জারি সতর্কতা

শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

Truth of Bengal: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ফের চিন্তার কারণ হয়ে উঠেছে রাজ্যবাসীর কাছে। শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মৌসুমী অক্ষরেখাও। ফলে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে নতুন করে ঝড়-বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Today Weather)।

আরও পড়ুন: Horoscope: বাড়ছে দায়িত্ব, সঙ্গে খরচও—অতৃপ্তির মাঝেও লুকিয়ে থাকতে পারে এক সুখবর

শনিবার পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই তিন জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ছুটির দিন রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষত নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনায় সেখানে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হলুদ সতর্কতা থাকবে কার্যকর (Today Weather)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতেও বজায় থাকবে হলুদ সতর্কতা। সমুদ্র শনিবারও থাকবে উত্তাল। তাই ২৬ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণের পাশাপাশি উত্তরের আবহাওয়াও স্বস্তিদায়ক নয়। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Today Weather)।

Related Articles