লাগবে না স্মার্টফোন, ফিচার ফোনের মাধ্যমে ইউপিআই পেমেন্ট
জিওফোন প্রাইমা ৪জি ফোনে এই অ্যাপ আগে থেকেই ইনস্টল করা আছে।
Truth of Bengal: দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবাকে পৌঁছে দিতে এবার জোট বেঁধেছে জিও আর ব্যাঙ্ক অফ বরোদা। তারা এনেছে ‘bob world lite’ app। ফিচার ফোনের জন্য এই অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ফিচার ফোন থেকে করা যাবে ইউপিআই পেমেন্ট। এর জন্য লাগবে না স্মার্টফোন।
জিওফোন প্রাইমা ৪জি ফোনে এই অ্যাপ আগে থেকেই ইনস্টল করা আছে। অন্য ফিচার ফোনে এই অ্যাপ ইনস্টল করতে হলে জিওস্টোরে যেতে হবে। এই অ্যাপ আপনার অজান্তে ডেটা ব্যবহার করবে না। প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক নড়বড়ে থাকলেও অ্যাপ ব্যবহার করে ইউপিআই পদ্ধতিতে স্ক্যান করে অনলাইনে পেমেন্ট করা যাবে।
ব্যাঙ্ক অফ বরোদা ছাড়াও অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্টে থাকলেও ফিচার ফোন ব্যবহার করে অনলাইন পেমেন্ট করতে পারবেন। অন্যদিকে, গুগল ম্যাপকে টেক্কা দিতে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও নিজস্ব লোকেশন ইনটেলিজেন্স JioXplor নিয়ে এসেছে। ভারতের ভৌগোলিক অবস্থান ও পরিকাঠামোর কথা মাথায় রেখে তৈরি।


