কলকাতা
মুখ্যমন্ত্রীর কেন্দ্রের কালীঘাট থানার ওসি বদল
নতুন নিয়োগ অনুযায়ী গৌতম দাস কালীঘাট থানার ওসি হিসাবে দায়িত্বভার নিয়েছেন।
Truth of Bengal: কমিশনের নির্ঘণ্টা মেনে আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফা নির্বাচন। তার আগে কলকাতা পুলিশের মধ্যে ফের প্রশাসনিক রদবদল করা হয়েছে। ভবানীপুরের অন্তর্গত কালীঘাট ও আলিপুর থানা এলাকায় এই পরিবর্তন কার্যকর হয়েছে।
পাশাপাশি আরও এক জন অতিরিক্ত ওসিকেও বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে শনিবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়োগ অনুযায়ী গৌতম দাস কালীঘাট থানার ওসি হিসাবে দায়িত্বভার নিয়েছেন। সুব্রত পাণ্ডে আলিপুর থানার ওসি হয়েছেন।
উত্তম কুমার পইক কালীঘাট থানার অতিরিক্ত ওসি হিসাবে দায়িত্ব নিয়েছেন। চামেলি মুখার্জি উল্টাডাঙা মহিলা থানার ওসি হিসাবে দায়িত্ব নিয়েছেন। নির্বাচনের আবহে এই রদবদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ওপরই এখন আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তাবে।






