কলকাতা
আজ বিকেল ৫টায় জরুরি তলব! সাপ্লিমেন্টারি তালিকার আগে জেলাশাসকদের নিয়ে বৈঠকে মুখ্যসচিব
সমস্ত জেলার জেলা শাসকদের বৈঠকে ভার্চুয়ালি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Truth of Bengal: চলতি সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হতে পারে। তার আগে আজ বিকেল পাঁচটায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলে মুখ্য সচিব। আইনশৃঙ্খলা এবং প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। সমস্ত জেলার জেলা শাসকদের বৈঠকে ভার্চুয়ালি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি সমস্ত পুলিশ সুপারকেও নির্দেশ বৈঠকে থাকার। পাশাপাশি রয়েছে ঈদ। এবং রয়েছে রামনবমী। সবকিছু নিয়েই নবান্ন থেকে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্য সচিব।






