কলকাতারাজ্যের খবর

আগামী সোমবার থেকেই শিপিং কর্পোরেশনের নতুন অফিসে কমিশন

এই কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ‘হেরিটেজ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন’-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

Truth of Bengal: মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর স্থানান্তরের নির্দেশ জারি করা হল। আগামী ২০ ও ২১ মার্চের মধ্যে বালমার লরি বিল্ডিং থেকে শিপিং হাউসে স্থানান্তর সম্পন্ন করতে বলা হয়েছে সংশ্লিষ্ট সমস্ত আধিকারিক ও কর্মীদের। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, দফতরের সমস্ত নথিপত্র, স্টেশনারি, আসবাবপত্র, কম্পিউটার, টিভি সেট-সহ যাবতীয় সামগ্রী চিহ্নিত করে নতুন দফতরে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে।

এই কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ‘হেরিটেজ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন’-কে দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থাটি প্যাকিং, পরিবহণ এবং আনপ্যাকিং-এর জন্য প্রয়োজনীয় জনবল ও যানবাহন সরবরাহ করবে। জানা গিয়েছে, ২০ মার্চ দুপুর ১২টা থেকে স্থানান্তরের কাজ শুরু হবে এবং ২১ মার্চ বিকেল ৫টার মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles