কলকাতা

এসআইআর-এ মৃত্যুর অভিযোগ, মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত

এখানে এস আই আর পর্বতে বড় সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।

জয় চক্রবর্তী: এসআইআর প্রক্রিয়াতে যারা মারা গেছেন বলে অভিযোগ, আপনাদের মধ্য থেকে ৬১ জনকে চাকরি দেওয়া হবে। ৮৫ তম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্তে সবুজ সংকেত দেওয়া হয়েছে। মৃতের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৃহস্পতিবার হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক নবান্নতে। এখানে এস আই আর পর্বতে বড় সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।

দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, দুই দিনাজপুর সহ বেশ কিছু জায়গায় এস আই আর পর্বে মৃত্যুর অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিও দিয়েছিলেন ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে। তবে কারা কারা এই আওতায় পড়বেন তার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে।

Related Articles