রাজ্যের খবর

বাংলাদেশি মহিলাকে পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধৃত এক

বছর তেইশের ওই মহিলাকে নিয়ে বাস থেকে নামতেই হাতেনাতে ধরা হয় তাঁকে। বনগাঁর বাসিন্দা চিন্ময় দাস পেশায় জামাকাপড়ের ব্যবসায়ী।

Truth Of Bengal: বাংলাদেশি এক মহিলাকে পাচার করতে গিয়ে সিআইডি’র জালে এক ব্যক্তি। ধৃতের নাম চিন্ময় দাস (৫৬)। বাড়ি বনগাঁয়। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বাংলাদেশি ওই মহিলাকে হাওড়া স্টেশনের বাইরে এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার সময় সিআইডি আধিকারিকদের হাতে হাতেনাতে ধরা পড়েন ওই ব্যক্তি।

গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই পুলিশ অপেক্ষা করছিল সেখানে। বছর তেইশের ওই মহিলাকে নিয়ে বাস থেকে নামতেই হাতেনাতে ধরা হয় তাঁকে। বনগাঁর বাসিন্দা চিন্ময় দাস পেশায় জামাকাপড়ের ব্যবসায়ী। তবে কিছুদিন হল তিনি বাড়িতে বসেই সেলাইয়ের কাজ করেন। তবে কিছুদিন আগে বনগাঁর টালিখোলার বাসিন্দা এক ব্যক্তির তাঁর সঙ্গে পরিচয় হয়। ওই ব্যক্তি বনগাঁ সীমান্ত দিয়ে আসা বাংলাদেশি ছেলে অথবা মেয়েকে তার হাতে তুলে দিত।

এরপর কেরিয়ার চন্দনের দায়িত্ব ছিল সেই ছেলেকে বা মেয়েকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া। তার বিনিময়ে সে এক হাজার টাকা করে পেত। মঙ্গলবার চন্দন যখন হাওড়া স্টেশনের বাইরে এসে ওই নম্বরে ফোন করেন তখনই পুলিশের হাতে ধরা পড়ে। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। এছাড়াও পাচারের উদ্দেশ্যে এ দেশে আসা মহিলাকে আজ বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন। প্রাথমিক তদন্তে সিআইডির অনুমান, চিন্ময় দাস পাচার চক্রের সঙ্গে যুক্ত।

Related Articles