ডুয়েল OLED ডিসপ্লেযুক্ত Blaze Duo 5G স্মার্টফোন আনল Lava
ই-কমার্স সাইট অ্যামাজন মারফত কেনা যাবে।
Truth Of Bengal: ভারতীয় ক্রেতাদের জন্য ভারতের বাজারে নতুন Blaze Duo 5G মডেলের স্মার্টফোন আনল Lava। এটিই Lava সংস্থার প্রথম স্মার্টফোন যাতে ডুয়েল OLED ডিসপ্লেযুক্ত স্ক্রিন রয়েছে। ৬জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম পড়বে ১৬৯৯৯ টাকা আর ৮জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম পড়বে ১৭৯৯৯ টাকা। সেলেসচিয়াল ব্লু ও আর্টিস্ট হোয়াইট রঙে মিলবে নয়া মডেলের স্মার্টফোন। ই-কমার্স সাইট অ্যামাজন মারফত কেনা যাবে।
নয়া মডেলের Lava Blaze Duo 5G স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি ও থ্রি ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ৬৪এমপি সোনি মেইন পেছনের ক্যামেরার সাহায্যে সেলফ পোট্রের্ট তোলা যাবে। ডিসপ্লেতে ফুটে উঠবে নোটিফিকেশন। কল ধরা যাবে বা রিজেক্ট করা যাবে। নয়া মডেলের স্মার্টফোন চলবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসরে ও অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে।
২এমপি ম্যাক্রো লেন্স ও ১৬এমপি ফ্রন্ট শ্যুটার ক্যামেরা রয়েছে। এতে রয়েছে মিউজিক প্লেয়ার, স্টেপ কাউন্টার, ভয়েজ রেকর্ডার, ক্যালরি কাউন্টার, টাইমার, স্টপওয়াচ, ওয়েদারের মতো ফিচার। এই স্মার্টফোনে রয়েছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর, ধুলোবালি ও ঘাম থেকে রক্ষা পাওয়ার জন্য রয়েছে আইপি৬৪ প্রোটেকশন ও ৫,০০০ এমএইচ ব্যাটারি।






