বিদেশে ঘোরার টেনশন শেষ! আন্তর্জাতিক পর্যটকদের জন্য ধামাকা ফিচার আনল ট্রুকলার
এই eSIM এর মাধ্যমে সর্বনিম্ন ৭ দিনের জন্য ১ জিবি ডেটা এবং সর্বোচ্চ ৩০ দিনের জন্য ২০ জিবি ডেটা ব্যবহারের সুযোগ মিলবে
Truth of Bengal: বিদেশে বেড়াতে যাচ্ছেন? আন্তর্জাতিক পর্যটকদের জন্য eSIM পরিষেবা চালু করল বিশ্বের সবথেকে বড়ো কলার আইডি আইডেন্টিফিকেশন অ্যাপ ট্রুকলার ৷ মূলত নতুন ব্যবসা ও আয় বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে ট্রুকলার৷ ট্রুকলার কর্তৃপক্ষ জানিয়েছে, এই eSIM এর মাধ্যমে সর্বনিম্ন ৭ দিনের জন্য ১ জিবি ডেটা এবং সর্বোচ্চ ৩০ দিনের জন্য ২০ জিবি ডেটা ব্যবহারের সুযোগ মিলবে ৷
ইতালি, ফ্রান্স, সুইডেন, জার্মানি, সুইজারল্যান্ড, ব্রিটেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকার মতো মোট ২৯টি দেশে এই eSIM ব্যবহার করা সম্ভব হবে ৷ ট্রুকলার জানিয়েছে গ্লোবাল টেলিকম সার্ভিস প্রোভাইডার Telna এবং টেলিকম সফ্টওয়ার প্রোভাইডার Telness Tech তাদের এই কাজে সাহায্য করবে ৷ তবে সব স্মার্টফোনে eSIM ব্যবহার করা সম্ভব নয় ৷ সেই কারণে যে সব স্মার্টফোন eSIM সাপোর্ট করে শুধু সেই সব স্মার্টফোনেই এই সুবিধা পাওয়া যাবে ৷


