চিরতরে বন্ধ হচ্ছে mAadhaar অ্যাপ! আমজনতার জন্য বড় নির্দেশিকা জারি করল UIDAI
যে কোনও সময় আধারের তথ্য আপডেট করা সম্ভব এই অ্যাপের মাধ্যমে
Truth of Bengal: mAadhaar অ্যাপ পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনই ঘোষণা করেছে Unique Identification Authority of India বা UIDAI। mAadhaar অ্যাপের বদলে সম্প্রতি চালু হওয়া Aadhaar অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যা App Store এবং Play Store থেকে ডাউনলোড করা যাবে। নয়া অ্যাপে আধার নম্বর, ফোন নম্বর, জন্মদিন, ঠিকানা না দেখিয়েও শুধুমাত্র QR কোড স্ক্যানিংয়ের মাধ্যমে আধার যাচাই করা সম্ভব ৷ বায়োমেট্রিক তথ্য সম্মিলিত আধার কার্ড একটি জরুরি সচিত্র সরকারি পরিচয়পত্র। আধার কার্ড আপডেট রাখা জরুরি ৷ গত ২৮ জানুয়ারি আধার অ্যাপের একটি পূর্ণাঙ্গ ভার্সন লঞ্চ করেছিল UIDAI ৷ যে কোনও সময় আধারের তথ্য আপডেট করা সম্ভব এই অ্যাপের মাধ্যমে ৷
প্রয়োজনে অন্য কারোর সঙ্গে আধার তথ্য শেয়ার করাও সম্ভব হবে। অন্যদিকে আধার কার্ড ডিজিট্যাল উপায়ে রাখার জন্য mAadhaar অ্যাপ লঞ্চ করা হয়েছিল ৷ যদিও ওই অ্যাপের মাধ্যমে কোনও তথ্য সেভাবে আপডেট করা সম্ভব হত না ৷ UIDAI এক্স পোস্টে জানিয়েছে, এবার mAadhaar অ্যাপ পুরোপুরি বন্ধ হতে চলেছে। নতুন Aadhaar অ্যাপের মাধ্যমে স্মার্ট, ফাস্ট এবং আরও নিরাপদ অভিজ্ঞতা হবে ৷ QR কোড নির্ভর আধার শেয়ারিং অপশন রয়েছে ৷ এর ফলে ব্যক্তি গোপনীয়তা রক্ষা হবে আর আধার পরিষেবা ভালো করে মিলবে। ১৩টি ভারতীয় ভাষায় এই অ্যাপের সুবিধা পাওয়া যাবে ৷






