রাজ্যের খবর

Murshidabad: ভারত-বাংলাদেশ সীমান্তে পুলিশের বড় সাফল্য, ভারতীয় দালালসহ পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী

ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশী সহ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে ভারতীয় এক দালালকে গ্রেফতার করল রানীতলা থানার পুলিশ।

কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আবারও এক বাংলাদেশী সহ এক ভারতীয় দালালকে গ্রেফতার করে পুলিশ।বুধবার রাতে রানীতলা থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশী সহ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে ভারতীয় এক দালালকে গ্রেফতার করল রানীতলা থানার পুলিশ।

পুলিশ সুত্রে খবর, ধৃতের নাম কুরমান সেখ, বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগারী থানা।এরপাশাপাশি মুস্তাকিম সেখ নামে রানীতলা থানার বালিগ্রামের এক ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে গোপণ খবরের ভিত্তিতে দুই যুবককে দেখে সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশ। তাদের মধ্যে এক যুবক কোনো ধরণের বৈধ নথিপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞেসাবাদ করায় ধৃত শিকার করে তাকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের করতে মুস্তাকিম সেখ সাহায্য করে।

এরপর তার সঙ্গে থাকা ভারতীয় দালাল মুস্তাকিম সেখকে গ্রেফতার করা হয়। ধৃতদের আজ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে পেশ করা হয়। ধৃতদের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ।

Related Articles