আজ নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ শিবির
যেখানে রয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশি ও ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল।
Truth Of Bengal: আগামী শনিবার ২৭ ডিসেম্বর থেকে এসআইআর পর্বের পরবর্তী অধ্যায় শুনানি শুরু হয়ে যাচ্ছে। এই শুনানি পর্বে নির্বাচন কমিশনের নয়া সংযোজন মাইক্রো অবজারভার। এদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে কমিশনের পক্ষ থেকে। আজ বুধবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে প্রায় সাড়ে তিন হাজার মাইক্রো অবজারভার দের প্রশিক্ষণ হবে।
নির্বাচন কমিশনের অফিসারদের পাশাপাশি স্পেশাল রোল অবজারভাররা এই প্রশিক্ষণ শিবিরে থাকবেন। তবে মূল প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন দিল্লি থেকে আগত প্রতিনিধি দলের। যেখানে রয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশি ও ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল।
পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যেই ১৬টি কেন্দ্রীয় সরকারি সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। কারণ মাইক্রো অবজারভার হিসাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এস আই আর পর্বে মাইক্রো অবজারভার হিসাবে কাজ করবে মুখ্যমন্ত্রীর আপত্তি নেই, কিন্তু তাদের সম্পর্কের সম্পূর্ণ তথ্য চেয়েছেন।


