Weather Update: আবারও নিম্নচাপের ভ্রুকুটি! বঙ্গোপসাগরে নতুন করে শক্তি সঞ্চয়
বৃহস্পতিবার আরও শক্তি সঞ্চয় করে সরবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলের দিকে।
Truth of Bengal: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে মৌসুমের ষষ্ঠ নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত এই নিম্নচাপ বৃহস্পতিবার আরও শক্তি সঞ্চয় করে সরবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলের দিকে। মৎস্যজীবীদের জন্য পশ্চিমবঙ্গে সরাসরি কোনও সতর্কবার্তা জারি করা হয়নি। তবে উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা ও অন্ধ্র উপকূলে মাছ ধরতে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ১৫ আগস্ট, শুক্রবার পর্যন্ত (Weather Update)।
আরও পড়ুন: “আশেপাশের প্রানীদের যত্ন নিন”, পথকুকুর নিয়ে সুপ্রিম রায়ের মাঝে ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো
বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবার বৃষ্টি কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার ও সোমবার ফের উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে, বিশেষ করে দার্জিলিংসহ ওপরের পাঁচ জেলায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা।দক্ষিণবঙ্গে নদিয়া ও মুর্শিদাবাদে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং হাওড়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে এবং পরবর্তী তিন-চার দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই (Weather Update)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
এদিকে, উত্তরের বেশ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্ডারপাস, নদী সংলগ্ন এলাকা ও নীচু রাস্তা জলে ডুবে যেতে পারে। ভারী বৃষ্টির ফলে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বাড়বে। পাহাড়ি জেলায় দৃশ্যমানতা কমে যেতে পারে, বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য সড়কে। ধস নামার আশঙ্কা রয়েছে পাহাড়ি এলাকায়। একই পরিস্থিতির সম্ভাবনা রয়েছে সিকিমেও (Weather Update)।






