কলকাতা

Mamata Banerjee: আজ চার্চে বিশেষ প্রার্থনা সভায় মুখ্যমন্ত্রী

কলকাতার একটি চার্চে আজ সেই প্রার্থনা সভায় বিশেষ অতিথি হিসাবে থাকবেন তিনি।

Truth of Bengal: আজ খ্রিস্টান সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা সভায় থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌ প্রতিবছর মুখ্যমন্ত্রী এমন প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন। ‌ কলকাতার একটি চার্চে আজ সেই প্রার্থনা সভায় বিশেষ অতিথি হিসাবে থাকবেন তিনি। ধর্ম যার যার উৎসব সবার, এই এই মত বারবার প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

যেকোনো ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেন। রাত পোহালে বড়দিন। ‌ তার আগেই বিশেষ প্রার্থনা চার্চে হয়। প্রতিবছরের মত তাই এবারেও কলকাতার একটি চার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ প্রার্থনা সভায় অংশগ্রহণ করবেন বলেই নবান্ন সূত্রে খবর।

Related Articles