চাকরি
Bankura DMMU Recruitment: জঙ্গলমহলের জেলায় কমিউনিটি অডিটর পদে নিয়োগ, কত শূন্যপদ, কীভাবে করবেন আবেদন
১৫ ডিসেম্বরের মধ্যে দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর, ডিএমএমইউ বাঁকুড়া জেলাকে আবেদন করতে হবে।
Truth of Bengal: জঙ্গলমহলের জেলা বাঁকুড়ার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট (ডিএমএমইউ বাঁকুড়া) মোট ৪৭ শূন্যপদে কমিউনিটি অডিটর নিয়োগ করবে। ১৫ ডিসেম্বরের মধ্যে দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর, ডিএমএমইউ বাঁকুড়া জেলাকে আবেদন করতে হবে। আবেদনপত্রর সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট মারফত আবেদনপত্র পাঠানো যাবে। কোনো আবেদনমূল্য লাগবে না।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২৫-৪০ বছরের মধ্যে। লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।






