প্রযুক্তিফিচার

Google AI Plus: ভারতের ইউজারদের জন্য লঞ্চ হল Google-এর ‘AI Plus’ প্ল্যান!

নতুন লঞ্চ করা Google AI Plus ফিচারে ব্যবহারকারীরা একাধিক সুবিধা ছাড়াও Nano Banana Pro -র সুবিধা পাবেন ৷

Truth of Bengal: ভারতীয় ব্যবহারকারীদের জন্য ভারতে আসল Google AI plus ফিচার নামে সাবস্ক্রিপশন প্ল্যান। এর আগে Google এর মোট দুটি প্ল্যান, Google AI Pro এবং Google AI Ultra চালু ছিল ৷ এছাড়াও বিনামূল্যে চ্যাটবট ব্যবহার করার সুবিধা ছিল ৷ নতুন লঞ্চ করা Google AI Plus ফিচারে ব্যবহারকারীরা একাধিক সুবিধা ছাড়াও Nano Banana Pro -র সুবিধা পাবেন ৷ এই প্ল্যান কিনলে ব্যবহারকারীরা মাসিক ২০০ ক্রেডিট বিনামূল্যে পাবেন ৷

Google এর নতুন AI Plus প্ল্যানের সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা NotebookLM এর অডিও ওভারভিউ টুল ব্যবহার করতে পারবেন ৷ এর পাশাপাশি কোনও বিষয় গবেষণা ও লেখার সুবিধা থাকবে। AI Plus প্ল্যানের ব্যবহারকারীরা তাঁদের Gmail, Google Docs এবং Google Vids এ AI ফিচার ব্যবহার করতে পারবেন। একইসঙ্গে Google Cloud এর 200 GB স্টোরেজ ব্যবহারের সুযোগও রয়েছে৷ Google AI Plus প্ল্যানে Gemini 3 Pro মডেলের সুবিধা পাবেন ব্যবহারকারীরা ৷ এর জন্য ব্যবহারকারীদের প্রথম ৬ মাস ১৯৯ টাকা করে খরচ করতে হবে ৷

পরে মাসে মাসে ৩৯৯ টাকা করে খরচ করতে হবে ৷ এই সাবস্ক্রিপশনের সঙ্গে Whisk এবং Flow App এর জন্য মাসিক ২০০ ক্রেডিট পাবেন ব্যবহারকারীরা ৷ ওই অ্যাপ দুটিতে Veo 3.1 ব্যবহারের সুযোগ পাবেন ৷ যার মাধ্যমে ভিডিও ও কন্টেন্ট জেনারেশন সহজে করা সম্ভব ৷