রাজ্যের খবর

Bankura Municipality Recruitment: জঙ্গলমহলের জেলায় পুরসভায় হেল্থ অফিসার পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

এক বছরের মেয়াদে একজন হেল্থ অফিসার নিয়োগ করা হবে।

Truth of Bengal: জঙ্গলমহলের জেলা বাঁকুড়ার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বাঁকুড়া পুরসভায় হেল্থ অফিসার পদে নিয়োগ করা হবে। এক বছরের মেয়াদে একজন হেল্থ অফিসার নিয়োগ করা হবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের স্পেশাল সেক্রেটারির তরফে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীদের ২৫ জুলাই বেলা ১২টা থেকে দুপুর ২টোর মধ্যে বাঁকুড়া পুরসভার, বাঁকুড়া মাচানতলায় অবস্থিত দফতরে হাজির থাকতে হবে (Bankura Municipality Recruitment)।

আরও পড়ুন: Swasthya Sathi cards: ভাঙড়ে পুকুরে মিলল একগুচ্ছ স্বাস্থ্য সাথী কার্ড! অভিযোগে আইএসএফ নেতার ছেলের নাম

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। ১৯৫৬ সালের ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল আইন অনুযায়ী মেডিক্যাল শিক্ষায় প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। পশ্চিমবঙ্গে ডাক্তারি প্র্যাকটিশ করার রেজিষ্ট্রেশন থাকতে হবে। কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসে বেতন মিলবে ৬২ হাজার টাকা করে। নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আসল ও সেলফ অ্যাটেসটেড করে ওয়াক ইন ইন্টারভিউয়ের সময় হাজির হতে হবে। ইন্টারভিউ বোর্ডের কাছে আসল প্রয়োজনীয় নথিপত্র দেখাতে হবে (Bankura Municipality Recruitment)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles