Uttar Dinajpur Health Department recruitment: উত্তর দিনাজপুরে ১০৭ শূন্যপদে কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ
উত্তর দিনাজপুরের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করবে।
Truth of Bengal: উত্তরবঙ্গের জেলা উত্তর দিনাজপুরের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তর দিনাজপুরের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করবে। ১৬ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র পূরণ করে পাঠাতে হবে এই ঠিকানায় (Chief Medical Officer of Health, Uttar Dinajpur, Karnajora, Raiganj, Uttar Dinajpur, Pin code: 733130)। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মোট শূন্যপদ ১০৭। মাসে বেতন মিলবে ৫-৭০ হাজার টাকা করে। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ১০০ টাকা ও সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ নেওয়া হবে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করতে।
ডেন্টাল হাইজিনিস্ট পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে শূন্যপদ ৫, বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে শূন্যপদ ২, বয়স হতে হবে ১৯-৪০ বছরের মধ্যে। স্টাফ নার্স পদে শূন্যপদ ২৬, বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ৩০, বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। ইমিউনাইজেশন ভলান্টিয়ার পদে শূন্যপদ ১, বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর। নিউট্রিশনিস্ট পদে শূন্যপদ ২, সোশ্যাল ওয়ার্কার পদে শূন্যপদ ২, এনআরসি (অ্যাটেনড্যান্ট) পদে শূন্যপদ ৮, ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পদে শূন্যপদ ১। সব ক’টি পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। জিডিএমও পদে শূন্যপদ ২, বয়স হতে হবে সর্বোচ্চ ৬২ বছর। মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ১৫, বয়স হতে হবে সর্বোচ্চ ৬৭ বছর। এছাড়াও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পদে শূন্যপদ ১, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক পদে শূন্যপদ ৩, শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পদে শূন্যপদ ৩, স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পদে শূন্যপদ ৩, চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পদে শূন্যপদ ২।
সব ক’টি পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৬২ বছর। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য লক্ষ্য রাখতে হবে অফিশিয়াল ওয়েবসাইট uttardinajpur.gov.in






