আন্তর্জাতিক

ব্রাজিলের যাত্রিবাহী বিমানে আগুন, ক্রু সদস্যদের তৎপরতায় বাঁচল প্রাণ

যাত্রীরা জানালা থেকে বিমানের ডানার নিচে আগুনের শিখা দেখতে পেয়ে বুঝতে পারেন, এবং আতঙ্কিত হয়ে পড়েন।

Truth Of Bengal: ব্রাজিলে একটি LATAM এয়ারবাস A320 বিমান রানওয়েতে অগ্নিকাণ্ড। বিমানটি উড়ানের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় কেবিনে ধোঁয়া দেখা যায়। যাত্রীরা জানালা থেকে বিমানের ডানার নিচে আগুনের শিখা দেখতে পেয়ে বুঝতে পারেন, এবং আতঙ্কিত হয়ে পড়েন।

ক্রু সদস্যরা জরুরি ভিত্তিতে সবাইকে বের করে আনার প্রক্রিয়া শুরু করেন। মোট ১৮০ জন যাত্রী ও ক্রু সদস্য স্লাইডের মাধ্যমে রানওয়েতে নেমে নিরাপদ দূরত্বে সরে যান।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। তবে বিমানটি যাত্রীবোঝাই অবস্থায় থাকায় পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারত বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি ঘটার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়, যাতে উদ্ধারকাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

এই ঘটনায় জরুরি পরিস্থিতিতে ক্রুদের দ্রুত কাজ করার দক্ষতার গুরুত্ব আবারও সামনে এসেছে বলে বিমান চলাচল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মত প্রকাশ করেছে।

Related Articles