Army Assault: বিমান কর্মীদের লাথি-মারধর! সেনাকর্তার হামলায় গুরুতর আহত ৪
ঘটনার সময় SpiceJet-এর SG-386 ফ্লাইটটি দিল্লি যাওয়ার জন্য বোর্ডিং প্রক্রিয়ায় ছিল।
Truth Of Bengal: শ্রীনগর বিমানবন্দরে SpiceJet-এর একটি বিমানে ওঠার সময় একজন সেনা কর্মকর্তার (Army Assault) বিরুদ্ধে চারজন কর্মীর ওপর শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ক্যাবিন ব্যাগেজের জন্য নির্ধারিত ফি দিতে অস্বীকার করায় ওই কর্মকর্তা কর্মীদের ওপর চড়াও হন। ঘটনার সময় SpiceJet-এর SG-386 ফ্লাইটটি দিল্লি যাওয়ার জন্য বোর্ডিং প্রক্রিয়ায় ছিল।
🚨 Shocking Incident at Srinagar Airport
A senior Army officer allegedly brutally assaulted 4 SpiceJet staff at the boarding gate of flight SG-386 (July 26). Staff suffered spinal fracture, jaw injuries & unconscious collapse after being kicked, punched pic.twitter.com/SLh9aX8fuk— DEFENCE JOURNALIST SAHIL (@DefenceSahil) August 3, 2025
SpiceJet-এর বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি গুলমার্গের হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুলে কর্মরত একজন লেফটেন্যান্ট কর্নেল। তিনি ৭ কেজির অনুমোদিত সীমা ছাড়িয়ে ১৬ কেজি ক্যাবিন ব্যাগেজ নিয়ে ফ্লাইটে ওঠার চেষ্টা করেন। অতিরিক্ত ভাড়ার বিষয়টি জানালে রাগান্বিত হয়ে ওঠেন।
A SpiceJet spokesperson says, “A passenger grievously assaulted four SpiceJet employees at the boarding gate of flight SG-386 from Srinagar to Delhi on July 26, 2025. Our staff members suffered a spinal fracture and serious jaw injuries after being attacked with punches, repeated…
— ANI (@ANI) August 3, 2025
সংস্থাটি জানিয়েছে, ওই সেনা কর্মকর্তা (Army Assault) বোর্ডিং সম্পন্ন না করেই জোর করে অ্যারোব্রিজে প্রবেশ করেন। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (CISF) একজন কর্মী তাঁকে ফের গেটে নিয়ে এলে, সেখানেই SpiceJet কর্মীদের সঙ্গে তাঁর বচসা হাতাহাতিতে পরিণত হয়। এক কর্মী মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান, তাঁকেও লাথি মারার অভিযোগ রয়েছে। অন্য একজন কর্মী সহকর্মীকে সাহায্য করতে গেলে তাঁর চোয়ালে লাথি লাগায় রক্তপাত শুরু হয়। একাধিক কর্মীর গুরুতর আঘাতের মধ্যে একজনের মেরুদণ্ডে চোটের কথাও বলা হয়েছে।
Another video clip of the passenger identified as an Army officer by Spicejet, assaulting the airline staff at Srinagar airport. pic.twitter.com/plJrFlnPzr
— Man Aman Singh Chhina (@manaman_chhina) August 3, 2025
SpiceJet ঘটনার ভিডিও ফুটেজ পুলিশকে সরবরাহ করেছে এবং অভিযুক্ত কর্মকর্তার (Army Assault) বিরুদ্ধে FIR দায়ের করেছে। তাঁকে ফ্লাইটে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। বিমান সংস্থাটি এই হামলাকে ‘গুরুতর’ ও ‘প্রাণঘাতী’ হিসেবে উল্লেখ করে বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন করেছে।
#Watch: An army officer has been charged for a “murderous assault” over excess cabin luggage at #Srinagar airport that left four #SpiceJet employees with “grievous injuries,” including a spinal fracture, the airline has said. He repeatedly punched and kicked the airline staff… pic.twitter.com/pIlMkpXiiO
— Greater Kashmir (@GreaterKashmir) August 3, 2025
ঘটনার বিষয়ে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “এটি আমাদের নজরে এসেছে এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছি।” পাশাপাশি, সেনাবাহিনী (Army Assault) জানিয়েছে যে তারা সর্বত্র শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধার নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। SpiceJet বলেছে, তারা এ বিষয়ে আইনত পদক্ষেপ চালিয়ে যাবে এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে।






