ভারতের সামনে বিশাল রানের টার্গেট প্রোটিয়াদের, এবারও ব্যর্থ রাহুল-যশস্বী
নিজের ২১ রানের মাথায় জাড্ডুর বলে ফ্লাইট মিস করেই নিজের উইকেট খোয়ালেন এই প্রোটিয়াস ব্যাটার।
Truth Of Bengal: দক্ষিণ আফ্রিকা-৪৪৯/২৬০/৫ (ডিক্লেয়ার)
ভারত-২০১/২৭/২
গত সোমবার যেখান থেকে ম্যাচের শেষ করেছিলেন, মঙ্গলবার শুরু থেকেই সেই ধারাই বজায় রেখে খেলার চেষ্টা করতে লাগলেন দুই প্রোটিয়াস ওপেনার মার্করাম ও রিকেলটন। যেহেতু কোনও প্রেসারই ছিল না, তাই ধীরে-সুস্থে নিজেদের দলকে টানতে লাগলেন তাঁরা। এমনকি তাঁদের হাত ধরেই দ্বিতীয় ইনিংসে দলীয় ৫০ রানের গণ্ডি পার করে ফেলে বাভুমার দল।
বুমরা-সিরাজরা চেষ্টা করছিলেন বটে, কিন্তু লাভের লাভ কিছু হচ্ছিল না। অবেশেষে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটিতে প্রথম স্ট্রাইকটি হানেন জাড্ডু। ব্যক্তিগত ৩৫ রানের মাথায় সিরাজের হাতে ধরা পড়লেন তিনি। এখানেই শেষ নয়, এরপর জাদেজা ফেরালেন মার্করামকে। নিজের ২১ রানের মাথায় জাড্ডুর বলে ফ্লাইট মিস করেই নিজের উইকেট খোয়ালেন এই প্রোটিয়াস ব্যাটার। ততক্ষণে দক্ষিণ আফ্রিকা ৩৫০ রানের লিডের গণ্ডি অতিক্রম করে ফেলেছে।
এরা ফিরতেই ক্রিজে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ইডেনের ম্যাচ জয়ের নায়ক কিন্তু সেইভাবে দ্বিতীয় টেস্টে নিজের জাত চেনাতে পারলেন না। প্রথম ইনিংসে ৪১ রান করলেও, দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ রান করেই সাজঘরের পথ ধরতে হল প্রোটিয়াস অধিনায়ককে। সুন্দরের বলে নীতীশের হাতে ধরা পড়লেন তিনি।
এরপর কিছুটা হলেও দলকে টেনে নিয়ে যেতে থাকলেন জর্জি ও স্টাবস। দুরন্ত ছন্দে ভারতীয় বোলারদের বিপক্ষে মাথা উঁচু করে ব্যাট করতে থাকলেন এই দুই প্রোটিয়াস ব্যাটার। তারমধ্যে অনবদ্য ইনিংস উপহার দিলেন স্টাবস। ১৮০ বল খেলে ৯৪ রানের ইনিংস উপহার দিলেন তিনি। সেঞ্চুরি থেকে মাত্র ছয় রান দূরে থাকা অবস্থা স্টাবসকে বোল্ড আউট করেন জাড্ডু।
স্টাবস ফিরতেই জর্জির সঙ্গে জুটি বাঁধেন মুল্ডার। দুজনের জুটিতে ৮২ রান যোগ হয়। এবং স্টাবস সাজঘরের পথ ধরতেই নিজেদের ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয় দক্ষিণ আফ্রিকা। ভারতের সামনে প্রোটিয়ারা ৫৪৯ রানের লক্ষ্যমাত্রা খাড়া করে বাভুমার দল।
এত বিশাল রানের টার্গেট তাড়া করতে নেমে গম্ভীরের দলকে এক বিশাল পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এবং শুরুটাও একেবারেই ভাল হল না পন্থের দলের কাছে। ব্যক্তিগত ১৩ ও দলীয় ১৭ রানের মাথায় যশস্বীকে ফিরিয়ে দিলেন জানসেন। ফলে স্বভাবতই চাপ বাড়ল টিম ইন্ডিয়ার ওপর। এরপর দলের রান যখন ২১, তখন হারমেরের বলে মাত্র ৬ রান করেই সাজঘরের পথ ধরলেন গৌতমের দলের মিঃ ডিপেন্ডবল। দলের অর্ধ্বশতরান পূর্ণ হওয়ার আগেই দুই ওপেনার প্যাভেলিয়নে ফেরায় স্বাভাবিকভাবেই চাপ বাড়ল ভারতের ওপর। দিনের শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ২৭ রান। এখনও ম্যাচের বাকি আরও একদিন। এখন দেখার ভারত কি স্ট্যাটেজি বুধবার অবলম্বন করে তা সময়ই বলবে।






